ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রচারের শেষ দিনে সোমবার মহানগরীতে একাধিক পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূল কংগ্রেস সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এদিন মুখ্যমন্ত্রী মূলত তিনটি বড় পদযাত্রা রয়েছে। প্রথম কর্মসূচি যাদবপুর এলাকায়। সুকান্ত সেতু থেকে পদযাত্রা করে ঢাকুরিয়া পৌঁছবেন তৃণমূল সুপ্রিমো। গোলপার্ক থেকে গড়িয়াহাট রোড পর্যন্ত হাঁটবেন তিনি। যাত্রাপথে সংশ্লিষ্ট এলাকার মানুষের সঙ্গে জনসংযোগ সারবেন দলনেত্রী। এরপর হাজরা কলেজ থেকে গোপালনগর মোড় পর্যন্তও দলীয় কর্মী সমর্থকদের নিয়ে পদযাত্রা করার কথা রয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) এদিন দুই জেলায় দুটি জনসভা রয়েছে। প্রথমটি নদিয়া জেলার হরিণঘাটা বিধানসভা কেন্দ্রের প্রার্থীর সমর্থনে। দ্বিতীয় সভাটি রয়েছে হুগলির ধনেখালিতে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এদিন দুটি রোড শো করবেন। প্রথমটি রয়েছে হুগলি জেলার আরামবাগে। সেখান থেকে চলে যাবেন দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলায়। দলীয় প্রার্থীকে সঙ্গে নিয়েই রোড শো করবেন অভিষেক। আগামী বুধবার রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন। আজ সোমবার বিকেলে শেষ হচ্ছে প্রচার। শেষ লগ্নে মমতা-অভিষেকের বক্তব্যের দিকে নজর রাজনৈতিক মহলের।
–

–

–

–

–

–
–
–
