Saturday, June 27, 2026

হালিশহরে গুলি চালালো ৬ দুষ্কৃতী: গুলিবিদ্ধ তৃণমূলকর্মী ভর্তি হাসপাতালে

Date:

Share post:

দ্বিতীয় দফার নির্বাচনের আগে কোনওভাবেই রাজ্যে অশান্তি ঠেকাতে ব্যর্থ নির্বাচন কমিশন। তৃণমূল সাংসদের উপর হামলার পরে এবার গুলি চলল তৃণমূল কর্মীর উপর। উত্তর চব্বিশ পরগণার হালিশহরে (Halisahar) গুলিবিদ্ধ তৃণমূল কর্মী (TMC worker) প্রসেনজিৎ মৌলিক। বাইকে করে এসে ছয়জন দুষ্কৃতী তাঁর উপর হামলা চালায় বলে অভিযোগ। তাঁকে কল্যাণীর (Kalyani) জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রথম দফার নির্বাচন অনেকাংশে শান্তিপূর্ণ হলেও রেকর্ড কেন্দ্রীয় বাহিনী, সাঁজোয়া গাড়ি, অত্যাধুনিক বুলেট প্রুফ কল্যাণী যান এনেও গুলি চালানোর মতো ঘটনা এড়ানো গেল না। গুলি চলল উত্তর চব্বিশ পরগণায়। হালিশহরের (Halisahar) ৯ নম্বর ওয়ার্ডে সোমবার সন্ধ্যায় নিজের বাড়ির কাছে দোকান থেকে ফিরছিলেন তৃণমূল কর্মী (TMC worker) প্রসেনজিৎ মৌলিক। সেই সময়ই ৬ জন দুষ্কৃতী তাকে ঘিরে ধরে গুলি চালায় বলে অভিযোগ। গুলি লাগে তাঁর পেটে।

কল্যাণীর জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে আহত তৃণমূল কর্মী প্রসেনজিৎ জানান, কোনও ব্যক্তিগত শত্রুতায় তাঁর উপর হামলা চালানো হয়নি। গুলি চালানোর পাশাপাশি তাঁকে মারধরও করা হয়। তিনি তৃণমূলের সক্রিয় কর্মী। রাজনৈতিক শত্রুতাতেই হামলা বলে গুলিবিদ্ধ (bullet injury) তৃণমূল কর্মীর দাবি। দুষ্কৃতীরা সবাই মুখ ঢাকা ছিল। অন্তত ৬-৭ রাউন্ড গুলি চালানোর অভিযোগ।

আরও পড়ুন : সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সাসপেন্ড পুলিশকর্মী! কড়া বার্তা লালবাজারের

ঘটনার পরই এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। তবে দুষ্কৃতীদের এখনও ধরতে পারা যায়নি। জেলা পুলিশের শীর্ষ কর্তারা পৌঁছান ঘটনাস্থলে।

Related articles

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...