Sunday, June 28, 2026

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর-কুৎসিত মিম! তীব্র ধিক্কার জানিয়ে অভিযোগ দায়ের তনভির-অনন্যাদের

Date:

Share post:

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে কদার্য, কুরুচিকর, কুৎসিত মিমের প্রতিবাদে এবার সাইবার ক্রাইমে অভিযোগ জানালেন ‘দেশ বাঁচাও গণমঞ্চ’-এর মহিলা সদস্যরা। সোমবার রাতেই লালবাজারের সাইবার ক্রাইমে এই নিয়ে ইমেইল মারফৎ অভিযোগ জানান বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা সৈযদ তনভির নাসরিন। একই বিষয়ে শিলিগুডিতে সাইবার ক্রাইম সেলে (Cyber Crime) অভিযোগ জানান তথ্যচিত্র নির্মাতা অনন্যা চক্রবর্তীও। ‘দেশ বাঁচাও গণমঞ্চ’-এর অন্য মহিলা সদস্যরাও বিভিন্ন থানার সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানাচ্ছেন।

তনভির ও অনন্যা তাঁদের অভিযোগ পত্রে লেখেন, যে জঘন্য মিম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তা শুধু মহিলাদের জন্য অবমাননাকর নয়, বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের উস্কানিও। ‘মিস্টার রাইট’ নামে যিনি স্যোশাল মিডিয়ায় এই জঘন্য নারীবিদ্বেষী পোস্টটি (Meem) করেছেন, তিনি শুধু বাংলার মুখ্যমন্ত্রীকে অপমান করেননি, বাংলার ভোটের আগে সাম্প্রদায়িক মেরুকরণকে তীব্রতর করার ছক কষেছেন বলে অভিযোগ তনভিরদের। এই ঘৃণ্য চেষ্টার বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থার দাবি জানান তাঁরা।

তবে শুধু ‘দেশ বাঁচাও গণমঞ্চে’র মহিলা সদস্যরাই নন, বাংলার মহিলা মুখ্যমন্ত্রীর প্রতি এই চূড়ান্ত অবমাননাকর পোস্টের বিরুদ্ধে তীব্র ধিক্কার জানিয়ে প্রতিবাদের সামিল হয়েছেন অনেকেই। সমাজের বিভিন্ন মাধ্যম থেকে এই বিষয়ে সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করা হচ্ছে। এখন কমিশনের অধীনে থাকা পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে কী পদক্ষেপ করতে পারে সেদিকেই নজর সকলের।

আরও পড়ুন – প্রেমের টানে পলাতক, ভোটের টানে বুথে! রুদ্ধশ্বাস ‘ফ্যামিলি ড্রামা’ শিলিগুড়ির তারাবাড়িতে 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...