মহারাষ্ট্রের নাসিকে ‘ডক্টর বসন্তরাও পওয়ার মেডিক্যাল কলেজ ও রিসার্চ সেন্টারে’ ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মহিলা কর্মী। মৃত মহিলার নাম জ্যোতি শিবাজি আহিরে(৫০)। তিনি ওই হাসপাতালের সার্জিক্যাল বিভাগে কর্মরত ছিলেন।

জানা গিয়েছে, সোমবার হাসপাতালের পণ্যবাহী লিফটে (Freight Elevator) সরঞ্জাম ওঠানামার কাজ চলছিল। লিফটটি কোথায় আছে তা দেখার জন্য জ্যোতি লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচের দিকে ঝুঁকেছিলেন। ঠিক সেই মুহূর্তেই উপর থেকে লিফটটি দ্রুত নিচে নেমে আসে এবং তাঁর মাথা লিফটের নিচে আটকে যায়।সিসিটিভি ফুটেজে দেখা গেছে, লিফটের নিচে মাথা আটকে যাওয়ার পর তিনি বাঁচার জন্য দীর্ঘক্ষণ ছটফট করছিলেন। অন্য এক কর্মী বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করলে বাকিরা ছুটে আসেন। বেশ কিছুক্ষণের চেষ্টায় তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালের আইসিইউ-তে (ICU) ভর্তি করা হয়। তবে শেষ পর্যন্ত তাঁর মৃত্যু হয়। ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
–

–

–

–

–

–
–
–
