দ্বিতীয় দফার ভোটের সকালেই দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় বুথের বাইরে ভোটারদের (Voter) দীর্ঘ লাইন। এদিকে সকাল থেকেই আকাশের মুখ ভার। দক্ষিণবঙ্গ জুড়েই বিক্ষিপ্ত বৃষ্টি (Rain)। অনেক জায়গায় বৃষ্টিক সঙ্গে ঝোড়ো হাওয়া শুরু হওয়ায় কিছুটা সমস্যার মধ্যে পড়তে হয় মানুষদের। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া সহ বিভিন্ন জেলায় কেউ বৃষ্টিতে ভিজে আবার কেউ ছাতা মাথায় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন।

ভোটের (Vote) উত্তাপের মধ্যেই এই বৃষ্টি (Rain) কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে বলে মনে করছেন অনেকেই। আলিপুর আবহাওয়া দফতর আগেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও সকাল ৯ টার পর থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় ঝোড়ো হাওয়াও শুরু হয়।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়-বৃষ্টির পরিস্থিতি আরও বাড়তে পারে। বজ্রবিদ্যুৎ-সহ কালবৈশাখী, শিলাবৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বিশেষ করে পূর্ব বর্ধমান জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা-সহ একাধিক জেলায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস।

–

–

–

–

–
–
–
