Saturday, June 27, 2026

সাঁতার থেকে ফেলুদা, সব সামলেই আইসিএসইতে বাজিমাত বর্ধমানের নিপবীথির

Date:

Share post:

আইসিএসই পরীক্ষার ফলে রাজ্যকে চমকে দিল বর্ধমানের সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্রী নিপবীথি দত্ত। ৪৯৯ নম্বর পেয়ে রাজ্যের সম্ভাব্য প্রথম স্থানাধিকারী হিসেবে উঠে এসেছে তার নাম। শতাংশের বিচারে নিপবীথির প্রাপ্ত নম্বর ৯৯.৮। অভাবনীয় এই সাফল্যে খুশির হাওয়া বর্ধমান শহরজুড়ে।

ছোটবেলা থেকেই বহুমুখী প্রতিভার অধিকারী নিপবীথি। তার মার্কশিটও সে কথাই বলছে। ইংরেজি সাহিত্য ও ভাষা— দু’টিতেই ১০০-য় ১০০ পেয়েছে সে। এ ছাড়াও রসায়ন, জীববিজ্ঞান, ইতিহাস এবং কম্পিউটারেও একশোয় একশো পেয়েছে নিপবীথি। পদার্থবিদ্যায় ৯৯ এবং ভূগোলে ৯৮ নম্বর এসেছে তার ঝুলিতে। এই বিপুল সাফল্যের পর নিপবীথি জানায়, রেজাল্ট ভালো হবে আশা ছিল, কিন্তু এতটা ভালো হবে তা সে ভাবতে পারেনি।

কেবল পাঠ্যবই নয়, নিপবীথির জগৎ জুড়ে রয়েছে গান, নাচ আর আঁকা। শৈশব থেকেই বাস্কেটবল, সাঁতার এবং আবৃত্তি চর্চায় নিজেকে যুক্ত রেখেছে সে। তবে সবথেকে বেশি নেশা গল্পের বই পড়ার। নিপবীথি জানায়, অষ্টম শ্রেণিতে পড়ার সময় এক বছরে সে গুনে গুনে ৪০টি গল্পের বই পড়েছিল। এখনও পড়ার ফাঁকে সময় পেলেই বই নিয়ে বসে পড়ে সে। ফেলুদা সিরিজ তার সবথেকে প্রিয়।

পড়াশোনার কোনো ধরাবাঁধা রুটিন ছিল না নিপবীথির। তবে নিয়ম মেনে চলত সে। প্রতিদিন রাত ৬টা থেকে ১০টা এবং স্কুল না থাকলে সকালে ৯টা থেকে ১টা পর্যন্ত পড়াশোনা করত নিপবীথি। বিজ্ঞানের ছাত্রী হয়েও তার প্রিয় বিষয় কিন্তু ইতিহাস। ভবিষ্যতে বিজ্ঞানের কোনো শাখায় পড়াশোনা করার ইচ্ছে থাকলেও, লক্ষ্য এখনও স্থির করেনি সে। নিপবীথির কথায়, ডাক্তার না ইঞ্জিনিয়ার হব তা এখনও ভাবিনি। এখন ভিত তৈরির সময়। আগামী দু’বছর আরও বেশি করে প্র্যাকটিস করতে চাই। মেয়ের এই সাফল্যে খুশি বাবা-মা ও স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও।

আরও পড়ুন- পুনর্নির্বাচন নিয়ে কড়া কমিশন! সশরীরে স্ক্রুটিনিতে পর্যবেক্ষক

_

_

_

_

_

_

Related articles

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...