সিলড স্ট্রংরুমে ব্যালটের কাজ, নেই রাজনৈতিক প্রতিনিধি! তৃণমূলের প্রতিবাদে স্বচ্ছতার আশ্বাস

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বলছেন স্ট্রং রুম সিলড। অথচ কমিশনেরই ওয়েব কাস্টিংয়ে দেখা যাচ্ছে ব্যালট নিয়ে কাজ হচ্ছে। কোনও রাজনৈতিক দলের প্রতিনিধি ছাড়া কীভাবে স্ট্রং রুমে (strong room) কীভাবে এই কাজ চলতে পারে, প্রশ্ন তুলে কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের (Kshudiram Anushilan Kendra) বাইরে অবস্থানে বসেন তৃণমূল প্রার্থী শশী পাঁজা (Shashi Panja) ও কুণাল ঘোষ (Kunal Ghosh)। শেষ পর্যন্ত প্রতিবাদের জেরে তৃণমূল প্রতিনিধিদের স্ট্রং রুমে ঢুকতে দিতে বাধ্য হয় কমিশনের (ECI) কর্তারা। সেই সঙ্গে ব্যালট (postal ballot)) সংরক্ষণ নিয়ে স্বচ্ছতার আশ্বাসও দেওয়া হয়।
Sponsored

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রং রুমের বাইরে থাকা ওয়েব কাস্টিং আউটপুটে দেখা যায় ব্যালট সংরক্ষণের ঘরে কাজ করছেন কিছু লোক। রাজনৈতিক দলগুলিকে ই-মেল করে ব্যালটের যাচাইয়ের কথা জানানো হয়। অথচ কোনও রাজনৈতিক দলের প্রতিনিধি আসার আগেই সেই স্ট্রং রুম (strong room) খুলে দেওয়া হয় কি করে, প্রশ্ন তোলেন তৃণমূল নেতৃত্ব। কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, একটা সিলড স্ট্রং রুম। তার ভিতরে এই দৃশ্যটা হচ্ছে কি করে। যদি হয়ে থাকে তাহলে আমরা বা আমাদের এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না কেন। একটা রুটিন মেল শেষ মুহূর্তে করেছে। তখন আমাদের লোকেরা এখানে উপস্থিত। ৪টে থেকে এটা হবে। মেল করা হচ্ছে ৩.২০-৩০ নাগাদ। অথচ এখানে যে এজেন্টরা রয়েছেন তাঁদের বলা হচ্ছে না। যখন যোগাযোগ হচ্ছে তখন প্রথমে বলছেন ভিতরে কাজ হচ্ছে না। আমাদের কর্মীরা দেখে জানাচ্ছেন। সিইও (CEO Manoj Agarwal) বলছেন সিলড রুমে (sealed room) কেউ কি করে ঢুকবে। অথচ সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে সেখানে লোক ঢুকেছে।
নির্বাচন কমিশন যে পক্ষপাতিত্ব করছে, তার স্পষ্ট প্রমাণ কমিশের নিজের কাজেই। সেখানেই তৃণমূলের প্রশ্ন, বাইরের স্ক্রিনে দেখা যাচ্ছে ভিতরে লোক কাজ করছে। লাইভ স্ট্রিমিং তো নির্বাচন কমিশনের (ECI) ক্যামেরায় হচ্ছে। এবার বলছেন পোস্টাল ব্যাটলের (postal ballot) কাজ হচ্ছে। যদি পোস্টাল ব্যালটেই হয়, সেগুলো এলো কোথা থেকে। তার সোর্স তো ভিডিও ক্যামেরায় নেই। যদি দেখেন কোনও রাজনৈতিক দল নেই, তাহলে পোস্টাল ব্যালট খুললেন কেন?
আরও পড়ুন : CRPF-এর ধাক্কায় বৃদ্ধের মৃত্যুতে লিখিত অভিযোগ দায়ের! CCTV ফুটেজ তলব জেলাশাসকের
তৃণমূল নেতৃত্বের প্রতিবাদ-ধর্নার জেরে শেষ পর্যন্ত তাঁদের যে ঘরে ব্যালটের কাজ হচ্ছিল, সেখানে ঢুকতে দেওয়া হয় প্রার্থী ও তাঁদের এজেন্টদের। তাঁদের কারণে বিজেপির প্রতিনিধিও সেখানে ঢুকতে পারেন। পরে বেরিয়ে এসে তৃণমূল নেতৃত্ব জানান, কমিশন আশ্বাস দিয়েছে এর পুণরাবৃত্তি হবে না। অসচ্ছতা নিয়ে আমরা একই জায়গায় আছি। আমাদের, এমনকি বিজেপিকেও জানানো হয়নি। ওনারা আশ্বাস দিয়েছেন নতুন করে যেখান থেকে পোস্টাল ব্যালট আনা হয়েছে, সেখানে সিসিটিভি দেওয়া হবে।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
3h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
5h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
7h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
10h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
23h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
23h ago
More from শিরোনাম
View All →
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
23h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
23h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
1d ago
