Friday, May 1, 2026

সুপ্রিম-নির্দেশের পরেও এত দেরি! অবশেষে EPF-র ন্যূনতম পেনশন

Date:

Share post:

২০২২ সালে সুপ্রিম কোর্ট (Supreme Court) নির্দেশ দিয়েছিল বেতনের হিসাবে বাড়াতে হবে ন্যূনতম এপিএফ (EPF) পেনশন। চার বছর কেটে গেলেও তা কার্যকর করেনি কেন্দ্রের মোদি সরকার। এত বছর ধরে দেশের মানুষের টাকা জমিয়ে সুদ উপভোগ করেছে কেন্দ্রের সরকার। অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশের পালন শুরু মোদি সরকারের। বাড়ানো হল ইপিএফও-র ন্যূনতম পেনশন। ইপিএস-৯৫-এর আওতায় থাকা পেনশনভোগীদের ন্যূনতম মাসিক পেনশনের পরিমাণ ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ৭,৫০০ টাকা করার প্রস্তাবে সবুজ সংকেত মিলল। সংসদীয় কমিটির সুপারিশ মেনে এই বড় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে সূত্রের খবর।

বর্তমানে অবসরপ্রাপ্ত কর্মীরা মাসে মাত্র ১,০০০ টাকা ন্যূনতম পেনশন পান, যা বর্তমান জীবনযাত্রার ব্যয়ের তুলনায় খুব-ই সামান্য। এই পেনশনের পরিমাণ বাড়াতে যন্তর মন্তরে দীর্ঘদিন বিক্ষোভও দেখিয়েছেন আন্দোলনকারীরা। অবশেষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির ১৫তম প্রতিবেদনেও ক্রমবর্ধমান ব্যয়ের কথা উল্লেখ করে পেনশন বাড়ানোর সুপারিশ করা হয়। সেই দাবিকে মান্যতা দিয়েই এবার ৬০ লক্ষ পেনশনভোগীর মাসিক নিশ্চিত পেনশনের অঙ্ক সাড়ে সাত হাজার টাকা করার পথে পা বাড়াল ইপিএফও।

সূত্রের খবর, চলতি অর্থবর্ষে ইপিএফও-তে সুদের হার ৮.২৫ শতাংশ থাকার সম্ভাবনা রয়েছে। ক্লেইম সেটেলমেন্ট বা টাকা তোলার প্রক্রিয়া আরও সহজ করতে আগামী দিনে এটিএম-এর মাধ্যমে টাকা তোলার পদ্ধতি নিয়েও আলোচনা শুরু হয়েছে। গত অর্থবর্ষে রেকর্ড ৬.৮৮ কোটি ক্লেইম সেটেলমেন্ট করেছে ইপিএফও, যা সংস্থার ইতিহাসে একটি বড় মাইলফলক।

Related articles

সিসিটিভি ফুটেজ উধাও! স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে সিইও অফিসের দ্বারস্থ তৃণমূলের প্রতিনিধি দল 

রাজ্যের বিভিন্ন গণনা কেন্দ্রের স্ট্রং রুমে সিসিটিভি নজরদারিতে বড়সড় বিভ্রাটের অভিযোগ তুলে সরব হলো তৃণমূল কংগ্রেস। শুক্রবার এই...

বেতন বকেয়ায় অনুশীলন বয়কট মহমেডান ফুটবলারদের, মরশুম শেষেই ইস্টবেঙ্গল ছাড়ছেন অস্কার!

মে দিবসের দিনেই অনুশীলন বয়কট মহমেডান ফুটবলারদের (Mohamedan Footballers)।   স্পোর্টিং দিল্লির বিরুদ্ধে ম্যাচের পর অনুশীলনে ছুটি দিয়েছিলেন কোচ...

আইপিএলের মধ্যেই সুখবর, টেস্টের ক্রমতালিকায় উন্নতি ভারতের

আইপিএল খেলতে ব্যস্ত ভারতীয় দলের ক্রিকেটাররা। এরইমধ্যে সুখবর টিম ইন্ডিয়ার জন্য। সাত মাস লাল বলের ম্যাচ খেললেও টেস্টের...

কড়া নজর গণনায়: শনিবার কাউন্টিং এজেন্টদের নিয়ে ভার্চুয়াল বৈঠক মমতা-অভিষেকের

ভোটগ্রহণ শেষ, এবার গণনার পালা। গণনায় কারচুপি ঠেকাতে তৃণমূলের (TMC) সব কাউন্টিং এজেন্টেদের নিয়ে শনিবার ভার্চুয়াল বৈঠকে (Virtual...