Sunday, June 28, 2026

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে উত্তেজনা, সিসিটিভিহীন ঘরে ব্যালট ঢোকানোর অভিযোগ!

Date:

Share post:

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে (Khudiram Anushilan Kendra) শনিবার ভোট ৪টে নাগাদ সিসিটিভি নজরদারি (CCTV surveillance) নেই এমন ঘরে ৮টি ব্যালট বক্স ঢোকানোর অভিযোগ! ভিডিও পোস্ট করে সরব তৃণমূল কংগ্রেস (TMC)। গত বৃহস্পতিবার এই স্ট্রংরুমে মুভমেন্ট দেখামাত্রই সেখানে পৌঁছে গিয়েছিলেন বেলেঘাটা ও শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের দুই তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ (Kunal Ghosh) ও ডঃ শশী পাঁজা (Dr Sashi Panja)। নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছিলেন দুজনেই। বেশ কিছুক্ষণ ধর্না দিতেও দেখা যায় তাঁদের। এরপর জানানো হয় যে পোস্টাল ব্যালট আলাদা করার কাজ চলছিল। এই ঘটনার পর শুক্রবার সকালে বাড়ানো হয় স্ট্রংরুমের নিরাপত্তা। তার চব্বিশ ঘণ্টা যেতে না যেতেই ফের খবরের শিরোনামে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র। এবার ভোরবেলা সিসিটিভিহীন ঘরে আটটি ব্যালট ঢোকানোর অভিযোগ উঠেছে। এখনও পর্যন্ত কমিশনের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। এই ঘটনায় ফের স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...