Saturday, June 20, 2026

IPL: ম্যাচের দিনও মাঠে নেই! জল্পনার মধ্যেই ধোনিকে নিয়ে বড় আপডেট দিলেন হাসি

Date:

Share post:

চোটের জন্য আইপিএলের(IPL) শুরু থেকে খেলতে পারছেন না, সিএসকে(CSK) দলের ডাগ আউট থেকেও উধাও মহেন্দ্র সিং ধোনি(MS Dhoni)। চেন্নাইয়ের খেলা থাকলে প্রথম দিকে দলের সঙ্গে মাঠে আসতেন। কিন্তু শেষ কয়েকটি ম্যাচের দিন ধোনিকে দলের সঙ্গে দেখা যাচ্ছে না। দলের সঙ্গে দূরত্ব বাড়ছে ধোনির?

দলের ব্যাটিং কোচ মাইকেল হাসি(Michael Hussey) এই বিষয়ে মুখ খুলেছেন। যাবতীয় জল্পনা উড়িয়ে হাসি জানিয়েছেন দলের স্বার্থেই ম্যাচের দিন মাঠে আসছেন না ধোনি(MS Dhoni)।
হাসির কথায়, “ধোনি দলকে সব সময় অগ্রাধিকার দেয়, দলের কথা আগে ভাবে। ধোনির মনে হয়েছে, ও এলে বাকিদের মনঃসংযোগে ব্যাঘাত ঘটবে। নিশ্চিত ভাবে ক্যামেরা বার বার ওকেই ফোকাস করবে। দর্শকেরাও ধোনিকে দেখে চিৎকার করবে। । ধোনি চায় ক্রিকেটাররা শান্ত মাথায় নিজেদের খেলাটা খেলুক। তাই ও মাঠে আসছে না।”

ম্যাচের দিন মাঠে না এলেও দলের সঙ্গে তাঁর যে কোনও দূরত্ব তৈরি হয়নি সেটাও জানিয়েছেন হাসি। সিএসকে দলের ব্যাটিং কোচ জানিয়েছেন, “হোটেল রুম থেকে মন দিয়ে দলের ম্যাচ দেখে ধোনি। ব্যক্তিগতভাবে আমি সব সময় আমি ধোনিকে সাজঘরে চাই, ও থাকলে আমাদের পরিকল্পনা করতে সুবিধা হয়। বাকিদের আত্মবিশ্বাসও বাড়িয়ে দিতে পারে। অনুশীলনে ও সব সময় মজার মেজাজে থাকে, সতীর্থদের সঙ্গে হাসিঠাট্টা করে।”

ধোনির প্রত্যাবর্তন নিয়ে মাইকেল হাসি আপডেট দিয়েছেন।তাঁর কথায়, , ধোনির ফিটনেস ধীরে ধীরে উন্নতি করছে। বিশেষ করে তাঁর দৌড়ানো আগের তুলনায় অনেক উন্নতি দেখা যাচ্ছে।খুব দ্রুত ধোনি মাঠে ফিরতে পারে, এমন কী পরের ম্যাচেও তাঁকে দেখা যেতে পারে। অর্থাৎ, আসন্ন ম্যাচগুলোতে ধোনির মাঠে ফেরার সম্ভাবনা প্রবল। প্রিয় থালাকে মাঠে দেখার অপেক্ষায় সিএসকে সমর্থকরা।

Related articles

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...