Thursday, June 25, 2026

সিসিটিভিহীন ঘরে কেন ঢুকলো ব্যালট ট্রাঙ্ক, সরব শশী 

Date:

Share post:

শনিবার ভোরে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের (Khudiram Anushilan Kendra) স্ট্রংরুমে সিসিটিভিহীন ঘরে পোস্টাল ব্যালট ট্রাঙ্ক ঢোকার অভিযোগ এনেছে তৃণমূল কংগ্রেস (TMC)। বেলা বাড়তেই ঘটনাস্থলে পৌঁছে যান শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের জোড়াফুলের প্রার্থী ড. শশী পাঁজা (Dr Sashi Panja)। স্ট্রংরুমের নিরাপত্তার পাশাপাশি কমিশনের ভূমিকা নিয়ে সরব হন তিনি। যে ঘরে সিসিটিভি ক্যামেরা নেই সেখানে কেন পোস্টাল ব্যালট নিয়ে যাওয়া হল, সে প্রশ্নও তুলেছেন তৃণমূল প্রার্থী।

এদিন ভোর ৪টে নাগাদ সিসিটিভি নজরদারি (CCTV surveillance) নেই এমন ঘরে ৮টি ব্যালট বক্স ঢোকানোর ভিডিও পোস্ট করে অভিযোগ।করে তৃণমূল কংগ্রেস (TMC)। শশী বলেন, ‘গত বৃহস্পতিবার করিডোরে আমাদের একটা ছোট ঘর দেখানো হয়েছিল। সেখানে সিসিটিভি লাগানো হবে বলে জানানো হয়। তারপর থেকে দুদিন কেটে গেল সিসিটিভি দেয়নি, অথচ ওই ঘরে পোস্টার ব্যালট নিয়ে যাওয়া হল। তাহলে তো ভিউ অ্যাক্সেস নেই। আজকে বলছে ক্যামেরা বসবে। তার মানে তখন আবার ওই ঘরটা খুলবে। তাহলে সেই সময় রাজনৈতিক প্রতিনিধিদের থাকতে দিতে হবে।’ এখনো পর্যন্ত কমিশনের তরফে এই নিয়ে অফিসিয়াল কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Related articles

তারাতলাকাণ্ডে গ্রেফতার ৫, মৃতের সংখ্যা বেড়ে ১১

তারাতলার(Taratala) নির্মীয়মাণ গুদাম ধসের (Warehouse Collapsed) ঘটনায় বড় পদক্ষেপ পুলিশের। বুধবার রাতেই গুদামের সুপারভাইজার-সহ প্রায় ন’জনকে আটক করে...

সোনা-রুপোর দামে সামান্য স্বস্তি, জেনে নিন আজকের দর 

সোনা (Gold) বা রুপো (Silver) কেনার পরিকল্পনা করছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের সর্বশেষ দর। আন্তর্জাতিক...

জেনে নিন বৃহস্পতিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

তীব্র ভূমিকম্প জাপানে, আফটার শকের আশঙ্কায় বন্ধ বুলেট ট্রেন

ভেনেজুয়েলা ভূমিকম্পের খবরের মাঝেই এবার ৬.৯ তীব্রতায় কেঁপে উঠলো জাপান (Earthquake in Japan) । সুনামি সতর্কতা জারি করা...