ইস্টবেঙ্গলে(East Bengal) অস্কার ব্রুঁজোর(Oscar Bruzon) ভবিষ্যত নিয়ে জোর গুঞ্জন, চলতি মরশুমের পর কি সত্যিই ইস্টবেঙ্গল ছাড়ছেন অস্কার ব্রুঁজো? লাল হলুদের কোচের পোস্ট ঘিরে জল্পনা বাড়ছে। শনিবার নিজের সমাজ মাধ্যমে লেখেন, শেষ লড়াই, মে ২০২৬, জয় ইস্টবেঙ্গল। তাহলে কি মে মাসেই শেষবার ইস্টবেঙ্গলের ডাগআউটে দেখা যাবে অস্কারকে? নিজেই যেন সেই জল্পনা উস্কে দিলেন স্বয়ং লাল হলুদ কোচ।

কিছুদিন আগে পর্যন্তও ইস্টবেঙ্গলের ব্যর্থতার জন্য দায়ী করা হচ্ছিল প্রধান কোচ অস্কারকে (Oscar Bruzon)। সেই দায় ঠেলাঠেলির পর্ব কাটিয়ে জয়ের সরণীতে দাপট বজায় রেখেছে ইস্টবেঙ্গল। কিন্তু সেই সুসময়তেও নাকি ইস্টবেঙ্গলের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে চান স্প্যানিশ কোচ। ৯ ম্যাচ খেলে ১৮ পয়েন্ট পাওয়া ইস্টবেঙ্গল এই মুহূর্তে রয়েছে পঞ্চম স্থানে। ফলে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে প্রবল ভাবেই আছে লাল হলুদ। এই সময়ে অস্কারের এই ধরনের পোস্ট দলের খেলায় প্রভাব ফেলতে পারে।
আগেই ইংরাজি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছিল, চলতি মরশুমের শেষে ইস্টবেঙ্গল ছাড়তে চলেছেন স্প্যানিশ। ম্যানেজমেন্টের সঙ্গে কয়েকটি বিষয়ে দূরত্ব আগেই হয়েছে । পাশাপাশি ভারতীয় ফুটবলে এখন যে অনিশ্চয়তা চলছে সেটা অস্কার ভালোভাবে নিচ্ছেন না। এরসঙ্গে রয়েছে ক্লাবের পরিকল্পনার অভাব, দলের প্রধান প্লেয়ারদের ধরে রাখা নিয়ে সিদ্ধান্ত এবং দীর্ঘমেয়াদি অভাব। তবে এই সবকিছুর মধ্যে শীর্ষে হয়েছে ভারতীয় ফুটবল নিয়ে অনিশ্চয়তা।এখানেই শেষ নয়, ইস্টবেঙ্গল ক্লাবের প্লেয়ারদের মধ্যে বোঝাপড়ার অভাব, প্রধান প্লেয়ারদের দলে রাখা নিয়ে অস্কারের সিদ্ধান্তের বিরোধিতা, ক্লাবের পরিকল্পনার অভাব, ম্যানেজমেন্টের সাথে দ্বিমত সহ একাধিক বিষয় নিয়ে বেশ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন ইস্টবেঙ্গলের প্রধান কোচ।

The Last Dance. May 2026.
Joy East Bengal ❤️💛⚽️ pic.twitter.com/9Fvz7xMawB— Oscar Bruzon (@obruzon) May 2, 2026
–

–

–

–

–
–
