Sunday, May 3, 2026

দিল্লির বিবেক বিহার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

Date:

Share post:

দিল্লির (Delhi) বিবেক বিহার (Vivek Bihar) এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়জনের মৃত্যু হয়েছে এবং রবিবার সকালের এই ঘটনায় ১০ জনেরও বেশি মানুষকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এদিন ভোর ৩টে নাগাদ আবাসনের দ্বিতলে হঠাৎ করেই আগুন লেগে যায়। আগুন নেভাতে ও উদ্ধার অভিযানে দ্রুত ১৪টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। ১০ জনেরও বেশি মানুষকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

সকাল ৬টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং আহত সকলকে চিকিৎসার জন্য নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যদিও ভোররাতে এভাবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। বিবেক বিহার পূর্ব দিল্লির একটি গুরুত্বপূর্ণ এলাকা। সেখানে এভাবে অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ চিন্তিত স্থানীয়রা। শাহদারা জেলার ডিসিপি রাজেন্দ্র প্রসাদ মীনা জানিয়েছেন দ্বিতীয় তলা থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে। সেখানে আগুনের মাত্রা অনেকটাই বেশি থাকায় উদ্ধারকাজে বেশ বেগ পেতে হয় দমকলবাহিনীর। পকেট ফায়ার আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। আরও কেউ ভেতরে আটকে আছে কিনা সন্ধান চলছে। গোটা ভবনে তল্লাশি চলছে।

Related articles

রবিবাসরীয় দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস! ভোট গণনার আগের দিন কালবৈশাখীর সতর্কতা

রবিবার সকাল থেকে মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝেমধ্যেই শোনা যাচ্ছে বাজ পড়ার শব্দ। যদি এখনও পর্যন্ত কোথাও...

‘হেডোনিজম’, উৎপল সিনহার কলম 

স্বার্থমগ্ন যে জন বিমুখ বৃহৎ জগৎ হতে , সে কখনো শেখেনি বাঁচিতে । পরার্থপরতাই কি সর্বোৎকৃষ্ট সুখ ? এর জবাবে কেউ...

গোটা ভারত থেকে গডফাদার নিয়ে এলেও ডায়মন্ড হারবার মডেলে দাঁত ফোটাতে পারবেনা : অভিষেক

নজিরবিহীন ভাবে ভোটের ফলপ্রকাশের প্রায় আড়াই সপ্তাহ পরে ফলতায় পুনর্নির্বাচনের (Repoll in Falta) ঘোষণা করেছে কমিশন (ECI)। গত...

বিধাননগর কলেজের স্ট্রংরুমের সামনে উত্তেজনা, কমিশন-কেন্দ্রীয় বাহিনীকে নিশানা তৃণমূলের 

বাংলার বিধানসভা নির্বাচনের (WBLA 2026) ভোট গণনা শুরু হতে আর ২৪ ঘণ্টাও বাকি নেই। তার আগে বারবার শিরোনামে...