Saturday, June 27, 2026

আজ ২৯৩ কেন্দ্রে ভোট গণনা, এক যাত্রায় পৃথক ‘ফল’তা

Date:

Share post:

নীলবাড়ি দখলের লড়াইয়ে জিতবে কে, উত্তর মিলবে আজ। দু-দফায় বাংলার বিধানসভা নির্বাচন পর্ব (West Bengal assembly election) মোটামুটি শান্তিপূর্ণভাবেই মিটেছে (বিক্ষিপ্ত কিছু অশান্তি ছাড়া)। এবার ফলাফল প্রকাশের পালা। আজ রাজ্যের ২৯৩ টা কেন্দ্রে ভোট গণনা হলেও ব্যতিক্রম দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্র। অশান্তির অভিযোগ খতিয়ে দেখে এই কেন্দ্রে আগামী ২১ মে পুনর্নির্বাচনের কথা জানিয়েছে কমিশন (ECI), ফল ঘোষণা হবে ২৪ মে। বাকি সব বিধানসভা কেন্দ্রের ভোট গণনা (vote counting)পর্ব শুরু হবে মোটামুটি সকাল আটটা থেকে। প্রথম তিরিশ মিনিট পোস্টাল ব্যালট গোনা হবে। তারপর ইভিএম গণনা শুরু হওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। সবকিছু ঠিকঠাক থাকলে আশা করা যাচ্ছে দুপুর বারোটা-একটার মধ্যে মোটামুটি একটা চিত্র পরিষ্কার হবে, যার থেকে এটা বোঝা যাবে যে আগামী পাঁচ বছরের জন্য বাংলার শাসনভার থাকছে কার হাতে।

প্রথম দফা নির্বাচনে গত ২৩ এপ্রিল রাজ্যের ১৬টি জেলার ১৫২টি আসনে ভোটগ্রহণ হয়েছিল। তার পরে ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হয় দক্ষিণবঙ্গের সাত জেলার ১৪২টি আসনে। যেহেতু ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন হবে, তাই ২৯৩ কেন্দ্রের হিসেব ধরলে সরকার গড়তে ম্যাজিক ফিগার ১৪৭। বুথ ফেরত সমীক্ষা যাই বলুক, শাসকবিরোধী দুই শিবিরই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। এবারের ভোট গণনায় বিশেষ নজর হাই ভোল্টেজ ভবানীপুর কেন্দ্রে। এখানে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় জনপ্রিয়তা নিরিখে প্রতিপক্ষ বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী থেকে অনেকটা এগিয়ে রয়েছেন। আজ দিনভর এই বিধানসভা কেন্দ্রের গণনা এবং ফলাফলের দিকে লক্ষ্য থাকবে রাজ্য তথা গোটা দেশের। এবারের ভোটে SIR কত বড় ফ্যাক্টর তার উত্তর মিলবে আগামী কয়েক ঘণ্টার মধ্যেই।

Related articles

‘রাওলাট আইনের ২০২৬ সংস্করণ’: বিজেপি সরকারের নতুন বিলকে তীব্র আক্রমণ কুণালের

জনগণের নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিজেপি সরকার যে নতুন বিল (West Bengal Public Safety and Control of...

গভীর খাদে দুধবোঝাই পিকঅ্যাপ ভ্যান, মৃত ৬

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিমলায় (Shimla) ভয়াবহ পথ দুর্ঘটনা (Road accident)। শক্রবার তাকলেচ পুলিশ ফাঁড়ির (Taklech Police Outpost)...

কত বাড়ল আজকের সোনার দাম দেখে নিন এক ঝলকে

আপনি কি আজকে সোনা বা রুপো (Gold and Silver Price) কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে...

তৃণমূলকে উপড়ে ফেলার চেষ্টা চলছে, একুশে জুলাই আমাদেরই হবে, বিজেপিকে নিশানা মহুয়ার

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে (TMC) কোণঠাসা করতে ভয় ভীতি প্রদর্শন করে চারপাশ থেকে চাপ তৈরি করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে...