জেলায় জেলায় লোডশেডিং করার চেষ্টা চলছে, স্ট্রং রুম গুলোতে কিছু সময় অন্তর বন্ধ হয়ে যাচ্ছে সিসিটিভি – মধ্যরাতে রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীদের সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার সকাল আটটা থেকে শুরু হবে ভোট গণনা। তার আগে রবিবার মধ্যরাতে হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা দেন দলনেত্রী। লেখেন, ‘সতর্ক থাকুন। পাহারা দিন। রাত জাগুন। অভিযোগ করুন।’

রাতের ২৯৩ আসনের ভোটের ফলাফল জানা যাবে তা আজ। কিন্তু বাংলার রায় ঘোষণার আগেই যেভাবে স্ট্রং রুম বিতর্ক শুরু হয়েছে তাতে ইভিএম কারচুপির আশঙ্কা করছে রাজ্যের শাসকদল। দফায় দফায় এই নিয়ে শীর্ষ নেতৃত্বের তরফে নির্দেশ এসেছে। রবিবার মধ্যরাতে নিজের সমাজমাধ্যমের পেজে মমতা জানান, কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে শুরু করে হুগলির শ্রীরামপুর, নদিয়ার কৃষ্ণনগর, পূর্ব বর্ধমানের আউশগ্রাম থেকে পরিকল্পিতভাবে লোডশেডিং করে দেওয়ার খবর মিলেছে। পাশাপাশি স্ট্রংরুমে গাড়িও যাতায়াত করছে। তাই সকলকে ইভিএম পাহারায় সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। গতরাতে শ্রীরামপুরে গণনা কেন্দ্রের বাইরে সন্দেহভাজন তিনটি বড় বড় ট্রাক ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে জানান তার লোক সবাই এলাকার বিভিন্ন সংরুমে সিসিটিভি অফ হয়ে যাচ্ছে। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরেও একই ছবি ধরা পড়েছে। সব মিলি য়ে বিজেপি যে নখ দাঁত বের করে শেষ কামড় দেওয়ার চেষ্টা চালাচ্ছে সেটা কার্যত প্রমাণিত।
–

–

–

–

–

–
