২৯৩ বিধানসভা আসনের জন্য সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোট গণনা। প্রথম এক ঘন্টা শেষে প্রাথমিক ট্রেন্ড কী বলছে একটু দেখে নেওয়া যাক। পোস্টাল ব্যালট গণনায় পূর্ব বর্ধমানের ১৬ টির মধ্যে ১৪ টিতে এগিয়ে তৃণমূল কংগ্রেস। উত্তর দিনাজপুরে নটির ৯ আসনের মধ্যে মধ্যে ৫টি, মুর্শিদাবাদের কুড়িটির মধ্যে ১৫ টি, দক্ষিণ ২৪ পরগনায় ১৬টির মধ্যে ১৫ টি, ওগুলিতে ১৮-র মধ্যে ১৫ এবং হাওড়াতে ষোলোর মধ্যে ১৫ আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস।

পোস্টাল ব্যালটের হিসেবে কলকাতায় প্রায় সব আসনেই এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থীরা। পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায় তৃণমূল-বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই। ময়ূরেশ্বরে তৃণমূল এগিয়ে। বোলপুর ও লাভপুরেও তৃণমূল এগিয়ে রয়েছে বলে জানা গেছে। শিলিগুড়িতে খোলা পোস্টাল ব্যালটবক্স ঘিরে কমিশনের বিরুদ্ধে অভিযোগ রাজ্যের শাসকদলের। এখনও পর্যন্ত সেভাবে ইভিএম গণনা শুরু হয়নি বলেই সূত্রের খবর।
–

–

–

–

–

–
–
