Monday, May 4, 2026

হঠাৎ উধাও হয়ে ফিরে আসা! কী বললেন পরিচালক উৎসব?

Date:

Share post:

প্রায় এক মাসের রহস্য কাটিয়ে অবশেষে সামনে এলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Director Utsob Mukherjee)। ২ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন তিনি। কয়েক সপ্তাহ পর তাঁর স্ত্রী জানান তিনি দিল্লিতে (Delhi) এক বন্ধুর বাড়িতে আছেন, সুস্থ আছেন। এবার শহরে ফিরে তিনি নিজে প্রকাশ্যে জানালেন তাঁর নিখোঁজের আসল কারণ।

তিনি জানান, গত কয়েক বছর ধরে তিনি লাগাতার সাইবার হেনস্থার (Cyber Bullying) শিকার হচ্ছিলেন। সোশ্যাল মিডিয়ায় (Social Media) কোনও পোস্ট করলেই ভুয়ো অ্যাকাউন্ট থেকে কুরুচিকর মন্তব্য, মিথ্যে অভিযোগ এবং অপপ্রচার। এমনকি তাঁর ব্যক্তিগত অ্যাকাউন্টও একাধিকবার হ্যাক হয়। এর জেরে সহকর্মী ও বন্ধুদের সঙ্গে দূরত্ব তৈরি হয়, মানসিক চাপ ক্রমশ বাড়তে থাকে। ২০২৫ সালে বাবা মাকে হারানোর সময়েও এই আক্রমণ থামেনি।

পরিচালকের কথায়, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বিয়ের পর সেই আক্রমণের লক্ষ্য হয়ে ওঠেন তাঁর স্ত্রী মৌপিয়া (Moupia)। প্রতিনিয়ত অপমানজনক মন্তব্য ও হুমকির মুখে পড়তে হচ্ছিল তাঁকে। বিষয়টি উৎসবকে ভীষণভাবে নাড়িয়ে দেয়। নিজের জন্য প্রিয় মানুষকে এই পরিস্থিতির মুখে পড়তে দেখে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। সেই চাপ থেকেই হঠাৎ করেই সকলের থেকে দূরে সরে গিয়ে একা থাকার সিদ্ধান্ত নেন।

এই ২৩ দিনের অভিজ্ঞতা তাঁকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে বলেই জানিয়েছেন উৎসব। তিনি স্বীকার করেছেন, সমস্যার সমাধান হিসেবে এভাবে হঠাৎ সরে যাওয়া ভুল ছিল। এখন থেকে স্ত্রীকে সঙ্গে নিয়েই সমস্ত লড়াইয়ের মুখোমুখি হবেন বলে জানিয়েছেন পরিচালক। তাঁর এই প্রত্যাবর্তনের পর আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলেছে পরিবার ও ঘনিষ্ঠ মহল।

Related articles

আগামী ৬ মাস রাজ্যে থাকবে সিএপিএফ, কোথায় কত জওয়ান বিজ্ঞপ্তি প্রকাশ কমিশনের

রাজ্যের ভোট গণনার দিনেই নির্বাচন পরবর্তী অশান্তির আশঙ্কায় আগামী ৬ মাস রাজ্যে সিএপিএফ (CAPF) মোতায়েনের বিজ্ঞপ্তি জারি করল...

কেরালমে পালাবদল, তামিলনাড়ুতে নেমেই শতাধিক: দক্ষিণের প্রাথমিক ট্রেন্ড

যেখানেই বিপদে বিজেপি (BJP), সেখানেই ভোট গণনায় স্লো করে দেওয়ার প্রবণতা জাতীয় নির্বাচন কমিশনের(Election Commission)। তবে দক্ষিণের তামিলনাড়ু...

বিয়ে করছেন? প্রশ্ন শুনে লাজুক মুখে উত্তর দিলেন গিল

বিয়ে নিয়ে ফের প্রশ্নের সম্মুখীন হতে হল শুভমান গিলকে (Shubman Gill)। বিগত কয়েক বছর ধরেই মাঠের বাইরে চর্চায়...

সূর্যাস্তের পরে তৃণমূলের জয় নিশ্চিত, বাঘের বাচ্চার মতো লড়াই করুন: বার্তা দলনেত্রীর

দয়া করে গণনাকেন্দ্র, এলাকা ছেড়ে বেরিয়ে আসবেন না কাউন্টিং এজেন্ট থেকে দলীয় কর্মী-প্রার্থীদের জরুরি বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
99 এগিয়ে
বিজেপি
189 এগিয়ে
কংগ্রেস
1 এগিয়ে
বামফ্রন্ট
1 এগিয়ে
আই এস এফ
2 এগিয়ে
অন্যান্য
2 এগিয়ে