Wednesday, June 24, 2026

সরকারি ফাইলের সুরক্ষায় কড়া নির্দেশ মুখ্যসচিবের

Date:

Share post:

ভোটের ফলাফল (Election Result 2026) স্পষ্ট হওয়ার পরই প্রশাসনিক স্তরে সতর্কতা জোরদার করল রাজ্য সরকার (West Bengal)। সরকারি নথি ও ফাইলের সুরক্ষা নিশ্চিত করতে কড়া নির্দেশ দিলেন মুখ্যসচিব দুষ্যন্ত নারিওয়ালা। সব দফতরের সচিবদের উদ্দেশে পাঠানো এক লিখিত বার্তায় তিনি স্পষ্ট জানিয়েছেন, কোনও অবস্থাতেই সরকারি নথি বা ফাইল সরানো, নষ্ট করা বা বাইরে নিয়ে যাওয়া যাবে না।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, নির্দেশে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট নথি স্ক্যান বা ফটোকপি করাও নিষিদ্ধ। ভোট পরবর্তী পরিস্থিতিতে নথি সুরক্ষা নিয়ে কোনও ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না বলেই বার্তায় উল্লেখ রয়েছে। নির্দেশ অমান্য করলে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

রাজনৈতিক পালাবদলের সম্ভাবনা তৈরি হলে প্রশাসনিক নথি সুরক্ষা নিয়ে অতীতে বিভিন্ন রাজ্যে বিতর্কের নজির রয়েছে। সেই প্রেক্ষিতেই আগাম সতর্কতা হিসেবে এই নির্দেশ জারি বলে মনে করছেন প্রশাসনিক মহলের একাংশ। ভোটের ফল ঘোষণার পর দফতরগুলিতে যাতে কোনও রকম বিশৃঙ্খলা বা নথি সংক্রান্ত অনিয়ম না ঘটে, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...