Sunday, June 14, 2026

অপেক্ষা করুন, গণনা শেষ হোক: তৃণমূলের নেতা-কর্মীদের বার্তা অভিষেকের

Date:

Share post:

একাধিক ভোটগণনা কেন্দ্র থেকে স্লো কাউন্টিংয়ের অভিযোগ। সোমবার বিকেলে হেস্টিংসের গণনাকেন্দ্রে যান তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আর সেখানে গিয়েও ‘ভোকাল টনিক’ দিলেন তৃণমূলের সেনাপতি। তাঁর বার্তা, “কেউ গণনাকেন্দ্র ছেড়ে বেরবেন না।“

এখনও পর্যন্ত ভোটের ফলাফল অনুযায়ী বাংলায় পালাবদলের ইঙ্গিত। এখনও ভোটগণনা বাকি। এই পরিস্থিতিতে ভোটগণনা কেন্দ্র থেকে তৃণমূলের কর্মীদের মারধর করে বের করে দেওয়ার অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে। খবর পেয়ে বিকেলে হেস্টিংসের গণনাকেন্দ্রের সামনে পৌঁছে যান তৃণমূলের নেতা-কর্মী। সেখানে গিয়ে দলীয় নেতা-কর্মীদের এখনই ভোটগণনা কেন্দ্র ছেড়ে না বেরিয়ে যাওয়ার বার্তা দেন তৃণমূলের সেনাপতি। তাঁর কথায়, “কেউ গণনাকেন্দ্র ছেড়ে বেরবেন না। আগে মানুষের রায় গণনা শেষ হোক। দরকার হলে আরও অপেক্ষা করতে হবে।”

এদিন বিকেল চারটে নাগাদ হেস্টিংসের ভোটগণনা কেন্দ্রে অভিষেক (Abhishek Banerjee) পৌঁছতেই গোলমাল শুরু করেন বিজেপি-র নেতা-কর্মীরা। প্রার্থী না হওয়ায় তাঁকে ভোটগণনা কেন্দ্রে না থাকার নির্দেশ দেয় নির্বাচন কমিশন।
আরও খবর: ভোট গণনার মধ্যেই জেলায় জেলায় তৃণমূল কার্যালয়ে হামলা, কাঠগড়ায় বিজেপি

বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিষেক বলেন, ”এটাই বিজেপির সংস্কৃতি। বাংলার মানুষ দেখুন। যারা বলেছিল উলটো করে ঝুলিয়ে দেব। তাদের সংস্কৃতি দেখছে বাংলার মানুষ।” এর পরেই দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তৃণমূলের সেনাপতির বার্তা,  “কেউ গণনাকেন্দ্র ছেড়ে বেরবেন না। আগে মানুষের রায় গণনা শেষ হোক। দরকার হলে আরও অপেক্ষা করতে হবে।” তাঁর অভিযোগ, “বর্ধমান দক্ষিণে তৃণমূল জিতে গিয়েছে। অথচ জয়ী বলছে না। আবার সেখানে গণনা হচ্ছে।”

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...