Sunday, June 28, 2026

‘পরিবর্তনের ফল’, শ্যামপুকুরে তৃণমূলের পার্টি অফিসে হামলার ভিডিও পোস্ট করে মন্তব্য শশীর

Date:

Share post:

ভোটের ফল (Election Result) প্রকাশিত হওয়ার পরই উত্তর কলকাতার অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ জনপদ শ্যামপুকুরে (Shyampukur) অশান্তির ছবি। রাজ্য জুড়ে যখন গেরুয়া ঝড় তখন বিজেপি (BJP) সমর্থকদের সেলিব্রেশনের মাঝেই দফায় দফায় হিংসার ছবি মহানগরীতে। প্রাক্তন মন্ত্রী শশী পাঁজা (Sashi Panja)সোশ্যাল মিডিয়ায় তিনটি ভিডিও পোস্ট করেছেন যেখানে তৃণমূলের পার্টি অফিস ও ক্লাব ভাঙচুরের ছবি ধরা পড়েছে। এটাই পরিবর্তনের শুরু, কটাক্ষ শ্যামপুকুরের পরাজিত তৃণমূল প্রার্থীর।

সোমবার শশীর আপ্ত সহায়কের বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ ৷ রাতেও হামলা হয়েছে উত্তর কলকাতার একাধিক তৃণমূল পার্টি অফিসে। প্রাক্তন মন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘শ্যামপুকুর নির্বাচনী এলাকায় সম্প্রতি দলত্যাগী সুবিধাবাদী বিজেপি কর্মীদের দ্বারা নির্বাচন-পরবর্তী সহিংসতা ও ভাঙচুর চালানো হয়েছে। বিজেপির দ্বারা টিএমসি-র দলীয় কার্যালয় ও সমাজকল্যাণ ক্লাব জোরপূর্বক দখলের আরও অনেক ঘটনা ঘটেছে। এটাই ‘পরিবর্তন’-এর তাৎক্ষণিক মুখ।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...