Wednesday, June 24, 2026

নির্বাচন শেষ! ‘বিশেষ’ দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন সুব্রত গুপ্ত ও এন.কে মিশ্র

Date:

Share post:

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সুব্রত গুপ্তকে বিশেষ পর্যবেক্ষক এবং এন.কে মিশ্রকে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের তরফে। বৃহস্পতিবার কমিশনের তরফে দু’জনকে চিঠি দিয়ে দায়িত্ব থেকে অব্যাহতির কথা জানিয়ে দেওয়া হয়েছে। ২০২৫ সালে অক্টোবরে রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পরেই সুব্রত গুপ্তকে নির্বাচন কমিশন বিশেষ রোল পর্যবেক্ষক হিসাবে নিযুক্ত করেছিল। বিশেষ পর্যবেক্ষক হিসাবে তাঁর ভূমিকায় সন্তুষ্ট হয়ে রাজ্যের বিধানসভা ভোটের বিশেষ পর্যবেক্ষক হিসাবেও তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছিল।

অবসরপ্রাপ্ত আইপিএস এন.কে মিশ্রকে রাজ্যে বিধানসভা নির্বাচনের জন্য বিশেষ পুলিশ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করা হয়। এবার বাংলায় ভোটপর্ব শেষ হতেই এন.কে মিশ্রকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দিল কমিশন। জানা যায়, তাঁকেও এসআইআর প্রক্রিয়ার তদারকির জন্য আনা হয় কিন্তু পরে তাঁকে ভোটের দায়িত্ব দেওয়া হয়। এন.কে মিশ্রকে ভারতীয় সংবিধানের ৩২৪ অনুচ্ছেদ এবং ১৯৫০ সালের জনপ্রতিনিধি আইনের ১৩ সিসি ধারা অনুযায়ী পশ্চিমবঙ্গের ভোটের বিশেষ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করা হয়েছিল। কমিশনের নির্দেশাবলি নির্বাচনের সময় সঠিক ভাবে পালন করা হচ্ছে কি না, সেই বিষয়টি নিশ্চিত করার বিশেষ ভূমিকা পালন করেছিলেন মিশ্র।

আরও পড়ুন- শুক্রবার ৮৫ দিনের মাথায় ফল প্রকাশ মাধ্যমিকের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...

তারাতলায় ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র ফিরহাদকে! কারণ কী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ে ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র (Mayor) তথা কলকাতার বন্দর বিধানসভা...

কেন্দ্রের থেকে গত ৫ বছরে বাংলার পাওনা টাকার শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য: দাবি তৃণমূল বিধায়কের

২০২১ থেকে ২০২৬- এই পাঁচ বছরে কেন্দ্রের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কত টাকা বকেয়া ছিল তা শ্বেতপত্র প্রকাশ...