Wednesday, June 24, 2026

ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা! বৃহস্পতিবার থেকেই কার্যকরের নির্দেশ রাজ্যপালের

Date:

Share post:

আনুষ্ঠানিক ভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। বৃহস্পতিবার রাজভবন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন রাজ্যপাল আর এন রবি। সংবিধানের ১৭৪ নম্বর অনুচ্ছেদের ক্ষমতা প্রয়োগ করে বর্তমান বিধানসভা বিলুপ্ত করার কথা জানিয়েছেন তিনি। প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৭ মে, ২০২৬ থেকেই রাজ্যপালের এই নির্দেশ কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে রাজ্যপালের স্বাক্ষরের পাশাপাশি রাজ্যের মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালার নামও রয়েছে। প্রশাসনিক মহলের মতে, বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর নতুন সরকার গঠনের এটি একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়া। এর ফলে পূর্ববর্তী বিধানসভার মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হল।

অন্যদিকে, নতুন সরকার গঠনের প্রস্তুতি এখন তুঙ্গে। বিজেপি সূত্রে খবর, ইতিমধ্যেই নবনির্বাচিত বিধায়কদের বৈঠক এবং পরিষদীয় দলনেতা নির্বাচনের কাজ প্রায় শেষ। আগামী শনিবার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত হতে চলেছে নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান। সেই মেগা অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখছেন দলের শীর্ষ নেতৃত্ব।বিধানসভা ভেঙে দেওয়ার ফলে নতুন সরকার দায়িত্বভার গ্রহণ করা এবং নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ না হওয়া পর্যন্ত যাবতীয় প্রশাসনিক কাজ এখন অন্তর্বর্তীকালীন ব্যবস্থার মাধ্যমেই চলবে। নতুন সরকার ক্ষমতায় আসার পর প্রথম অধিবেশনেই বিধায়কদের শপথবাক্য পাঠ করানো হবে।

আরও পড়ুন- চণ্ডীপুরে চন্দ্রনাথের দেহ! শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, বিচার চেয়ে সরব পরিজনরা

_

_

_

_

_

_

_

_

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...