Friday, May 8, 2026

রাজ্যে পালাবদলের জের! শীর্ষ আদালতে আরও তিন সপ্তাহ পিছিয়ে গেল ডিএ মামলা 

Date:

Share post:

রাজ্যে দীর্ঘ ১৫ বছর পর ক্ষমতার পালাবদলের রেশ এবার পৌঁছল সুপ্রিম কোর্টেও। দীর্ঘ প্রতীক্ষিত মহার্ঘ ভাতা বা ডিএ মামলার শুনানি ফের পিছিয়ে গেল। শীর্ষ আদালতে জানানো হয়েছে, প্রশাসনে আমূল পরিবর্তন হওয়ায় এই বিষয়ে নতুন করে অবস্থান স্পষ্ট করতে আরও কিছুটা সময় প্রয়োজন।

বুধবার দুপুরে ১১ নম্বর কোর্টে বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বিশেষ বেঞ্চে এই মামলাটি ওঠার কথা ছিল। কিন্তু প্রশাসনিক কারণে ওই বেঞ্চটি বাতিল করা হয়। এরই মধ্যে রাজ্যের আইনজীবী কুণাল মেমানি আদালতকে জানান, রাজ্যে সরকার পরিবর্তনের ফলে এই মুহূর্তে কোনও নির্দিষ্ট সিদ্ধান্ত জানানো সম্ভব নয়। নয়া সরকারের দৃষ্টিভঙ্গি বিচার করার জন্য অন্তত তিন সপ্তাহ সময় প্রয়োজন।

রাজ্যের এই আর্জি গ্রহণ করেছে আদালত। ফলে আগামী তিন সপ্তাহের জন্য ঝুলেই রইল কয়েক লক্ষ সরকারি কর্মচারীর ভাগ্য। নবান্নের নয়া দফতরগুলি থেকে সবুজ সংকেত না আসা পর্যন্ত এই আইনি জট কাটছে না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। সব মিলিয়ে আগামিকাল বা অদূর ভবিষ্যতে ডিএ নিয়ে সরকার কী পথ নেয়, সেদিকেই তাকিয়ে কর্মচারী মহল।

Related articles

সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী অভিরূপের 

প্রকাশিত হয়েছে মাধ্যমিক ২০২৬-র ফলাফল (Madhyamik 2026)। প্রথম স্থান অর্জন করেছেন উত্তর দিনাজপুর জেলার সারদা বিদ্যামন্দির স্কুলের ছাত্র...

রাজ্যে এলেন অমিত শাহ, বিমানবন্দর থেকে সোজা দক্ষিণেশ্বরের যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী 

বিজেপির বঙ্গজয়ের পর কলকাতায় এলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Home Minister Amit Shah)। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার বিকেলে দলীয়...

মাধ্যমিকের মেধাতালিকার প্রথম দশে ১৯ জেলার ১৩১ জন, নেই কলকাতা

শুক্রবার সকালের সাংবাদিক বৈঠক করে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik result) ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ...

মাধ্যমিকে পাশের হারে কলকাতাকে টেক্কা জেলার, পাশের হারে শীর্ষে কালিম্পং

প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik Result)। পাশের হার ৮৬.৮৩ শতাংশ। জেলাভিত্তিক পাশের হারে দক্ষিণবঙ্গ কে টেক্কা দিয়েছে...