Wednesday, June 24, 2026

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান: থাকবেন সিনে দুনিয়ার একঝাঁক তারকা

Date:

Share post:

রবীন্দ্রজয়ন্তীতে বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শপথগ্রহণ অনুষ্ঠান। প্রথমবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করবে। শুক্রবার অমিত শাহ ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী (Chief Minister of West Bengal) হচ্ছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। শনিবার ব্রিগেডের শপথগ্রহণের (oath taking) অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, একাধিক কেন্দ্রীয় মন্ত্রী থেকে বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে সিনে-সংস্কৃতি জগতের একাধিক ব্যক্তিত্বরা।

তালিকায় থাকছেন মিঠুন চক্রবর্তী, মমতা শঙ্কর, পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, পণ্ডিত অজয় চক্রবর্তী। থাকছে লকেট চট্টোপাধ্যায়, অভিনেত্রী মল্লিকা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও বিজেপি সমর্থক তারকা সুমন বন্দ্যোপাধ্যায়, ঋষি কৌশিকদেরও দেখা যেতে পারে বলে খবর।

আরও পড়ুন : শপথের আগেই পরের নির্বাচনের টার্গেট সেট! শুভেন্দুর বক্তব্যে ‘কথা কম কাজ বেশি’র বার্তা

পাশাপাশি থাকছেন টেলিনায়িকা মাফিন চক্রবর্তী, অঞ্জনা বসুও। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে জয়ী তারকারা তো শনিবার শপথ (oath taking) নিচ্ছেন। রূপা গঙ্গোপাধ্যায় (Rupa Ganguly), রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh), পাপিয়া অধিকারী থেকে শর্বরী মুখোপাধ্যায়। একইসঙ্গে সাংস্কৃতিক জগতের একাধিক মানুষের শপথগ্রহণের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা।

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...