শপথের আগেই পরের নির্বাচনের টার্গেট সেট! শুভেন্দুর বক্তব্যে ‘কথা কম কাজ বেশি’র বার্তা

প্রত্যাশা মতোই শুভেন্দু অধিকারীর নাম বিজেপি শীর্ষ নেতৃত্বের তরফে বাংলার পর্যবেক্ষক হিসাবে ঘোষণা করলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah)। দলীয় নেতৃত্বের থেকে শুভেচ্ছা বার্তা পাওয়ার পরে কার্যত দিল্লির নেতাদের বার্তা মতোই যে এরপর থেকে পরিচালিত হবে শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা (cabinet), তা তাঁর বক্তব্যেই প্রমাণিত। কার্যত স্বরাষ্ট্র মন্ত্রীর (Home Minister) বক্তব্যের কার্বন কপি শুভেন্দুর বক্তব্য। তারই মধ্যে মুখ্যমন্ত্রী (Chief Minister of West Bengal) হিসাবে শপথের আগে বাংলার মানুষকে একগুচ্ছ প্রতিশ্রুতি দিতে ভুললেন না শুভেন্দু (Suvendu Adhikary)। সেই সঙ্গে পরবর্তী নির্বাচনে বিজেপির ভোটের হার (vote percentage) বাড়ানোর টার্গেটও (target) বেঁধে দিলেন তিনি।
Sponsored

সরকার গঠনের দাবি জানানো আগে জনগণের কাছে শুভেন্দু অধিকারীর দাবি, আগামী দিনে আপনাদের স্বপ্নপূরণের কাজ ভারতীয় জনতা পার্টির (BJP) সরকার করবে। আমাদের নেতা যে যে গ্যারান্টি (guarantee) দিয়েছেন সব গ্যারান্টি পূরণের কাজ বিজেপি করবে। আমি নয়, আমরা নীতিতে বিজেপির সরকার করবে। কথা কম, কাজ বেশি ভারতীয় জনতা পার্টি করবে।
তিনি নির্বাচনী প্রচারের কথা মনে করিয়ে উল্লেখ করেন, চার্জশিট প্রকাশেরদিন মাননীয় নেতা অমিত শাহ দুটি প্রতিশ্রুতি দিয়েছিলেন। সন্দেশখালি থেকে আরজিকর হয়ে যত মা-বোনেদের উপর অত্যাচার হয়েছে, তার কমিশন বসবে। এবং যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঘোষণা করেছিলেন, বাংলায় প্রাতিষ্ঠানিক দুর্নীতি যারা করেছেন, তাদের বিরুদ্ধে অবসরপ্রাপ্ত বিচারপতিদের (retired Judge) দিয়ে কমিশন বসানো হবে। এবং উপযুক্তভাবে সরকারি অর্থ যারা নয়ছয় করেছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেব।
মুখ্যমন্ত্রী হিসাবে শপথের আগেই শুভেন্দু নতুন লক্ষ্য বেঁধে দিলেন বিজেপি নেতা কর্মীদের। তিনি জানান, জয় করতেই হবে। বাংলার মানুষের আশা ভরসা জয় করার মধ্যে দিয়ে আমাদের ৪৬ শতাংশ নয়। আগামী নির্বাচনে ইতিবাচক কাজ করে, সংকল্পপত্র কার্যকর করে মোদির স্বপ্ন পূরণ করে, বাংলরা মানুষের আশা পূরণ করে ৬০ শতাংশের (vote percentage) বেশি মানুষকে আমাদের সঙ্গে আনতে হবে।
আরও পড়ুন : শনিবার শপথ: মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দুর নাম ঘোষণা শাহর
প্রথমবার বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের আগে বিজেপির সব শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ জানান শুভেন্দু। তিনি মনে করিয়ে দেন আলিপুরদুয়ারে পরিবর্তন যাত্রার সূচনা করার সময় নরেন্দ্র মোদি (Narendra Modi) যে টার্গেট বেঁধে দিয়েছিলেন। ধন্যবাদ জানান অমিত শাহ, মোহন মাঝি ও রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে (Samik Bhattacharya)। উল্লেখ করেন তিন বছর ধরে বাংলার নেতৃত্বকে এক সুতোয় বেঁধে কাজ করা সুনীল বনসল, বাংলার পাহাড় থেকে সমুদ্রে ঘুরে কাজ করা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের কথা।
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
7h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
11h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
13h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
14h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
17h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
