Saturday, June 27, 2026

লাল থেকে গেরুয়া! ভোল বদল রাইটার্স বিল্ডিংয়ের

Date:

Share post:

রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে কীভাবে রাজ্যের এক এক ঐতিহ্যবাহী এলাকা বদলে ফেলছে বিজেপির প্রশাসন, তার আরও এক নজির থাকল শুক্রবার। প্রথমে বিধানসভা (West Bengal Assembly) চত্বরে একাধিক বদল করা হয়। তারপরে আলো দিয়ে সাজানোর নামে কার্যত লাল মহাকরণের (Writers’ Building) রঙই রাতের অন্ধকারে বদলে ফেলল বিজেপি। গোটা মহাকরণ জুড়ে জ্বলল গেরুয়া আলো (saffron light)।

বিজেপি বাংলার ক্ষমতায় এসে মহাকরণ থেকেই রাজ্য পরিচালনার পরিকল্পনা করেছে। তবে মহাকরণ সম্পূর্ণভাবে প্রস্তুত না হওয়ায় শনিবার শপথ নিয়েই মুখ্যমন্ত্রী হিসাবে কাজ পরিচালনা করার জন্য মহাকরণে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) যাবেন কি না, তা নিয়ে রয়েছে সন্দেহ। কিন্তু মহাকরণ (Writers Building) থেকেই যে বিজেপি প্রশাসনিক কাজ করবে, তার বার্তা হিসাবে শপথের আগের দিন থেকে আলোর মালায় সেজে উঠল মহাকরণ।

আরও পড়ুন : বিধানসভার ভোলবদল: গেরুয়া আলোয় সাজছে ভবন, খোলা হয়েছে বিদায়ীদের নামের ফলক

শনিবার শপথ গ্রহণের পরে বিধানসভা ভবন থেকেই মুখ্যমন্ত্রী হিসাবে কাজ শুরু করবেন শুভেন্দু অধিকারী ও তাঁর মন্ত্রিসভা (cabinet)। ছয় মাসের মধ্যে শুরু হবে মুখ্যমন্ত্রীর দফতরসহ একে একে গুরুত্বপূর্ণ দফতর মহাকরণে প্রতিস্থাপনের কাজ। তবে তার আগেই যেভাবে বিধানসভাকে গেরুয়া আলোয় সাজানো হয়েছে, সেভাবেই গেরুয়া আলোর মালায় সাজানো হল লাল রাইটার্স বিল্ডিং। এমনকি শুধুমাত্র মহাকরণ নয়, মধ্য কলকাতার আকাশবাণী ভবন, এজি বেঙ্গলকেও গেরুয়া আলোয় সাজানো হল শুক্রবার।

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...