Saturday, June 27, 2026

শ্যামাপ্রসাদের সহকর্মী নবতিপর মাখনলালকে সম্বর্ধনা, ব্রিগেডে বাংলার সিনে-সংস্কৃতি জগতের বিশিষ্টরা 

Date:

Share post:

বাংলার প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী-পশ্চিমবঙ্গের রাজ্যপাল থেকে শুরু করে দেশের রাজনৈতিক ব্যক্তিত্বদের পাশাপাশি উপস্থিত হয়েছেন সিনে সংস্কৃতি জগতের তারকারাও। শনিবার হুডখোলা গাড়িতে করে ব্রিগেডের মঞ্চে পৌঁছে যান। রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানের শুরুতেই বিশ্বকবিকে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এরপর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সহকর্মী ৯৭ বছর বয়সী মাখনলাল সরকারকে (Makhanlal Sarkar) সম্বর্ধনা জানান তিনি। মঞ্চে রয়েছেন মিঠুন চক্রবর্তী, স্মৃতি ইরানি, চিরাগ পাসওয়ানরা। রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী এবং শর্বরী মুখোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বরা, যাঁরা এবারে ভোটে জিতেছেন তাঁরা তো রয়েছেন পাশাপাশি বিজেপি সমর্থক অভিনেতা সুমন বন্দ্যোপাধ্যায়, ঋষি কৌশিক, কাঞ্চনা মৈত্র, মাফিন চক্রবর্তী, অঞ্জনা বসুও উপস্থিত হয়েছেন বলে খবর মিলেছে। তদারকিতে রয়েছেন লকেট চট্টোপাধ্যায়। নজর কেড়েছে অভিনেতা জিতের উপস্থিতি।

বাংলা সংস্কৃতির ছোঁয়া তুলে ধরতে গোটা ব্রিগেড চত্বর জুড়ে কোথাও মদনমোহন মন্দিরের আদলে তৈরি কাঠামো কোথাও আবার ফুটিয়ে তোলা হয়েছে জল্পেশ মন্দির, মহাকাল মন্দির, পলাশীর গেট। পশ্চিমবঙ্গের ঐতিহ্যশালী কৃষ্ণনগরের ঘূর্ণির মৃৎশিল্পকেও তুলে ধরা হয়েছে। ঐতিহাসিক ব্রিগেডের মঞ্চে ব্যাকড্রপে রাখা হয়েছে কালীঘাট মন্দির ও দুর্গোৎসবের ঝলক। মুখ্যমন্ত্রী সফল গ্রহণ অনুষ্ঠানে পদ্ম সম্মানপ্রাপ্ত বাংলার বিশিষ্ট শিল্পীদের বিশেষ সম্মান দিয়ে আমন্ত্রণ জানিয়েছে রাজ্য বিজেপি।  নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে ব্রিগেডে দেখা যায় মমতা শঙ্কর, পণ্ডিত অজয় চক্রবর্তী, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, অভিনেত্রী পায়েল সরকারদের। সরোদ শিল্পী পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকেও আমন্ত্রণ জানানো হয়েছিল বলে খবর মিলেছে।

 

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...