বেটিং নিয়ে বিসিবির বড় পদক্ষেপ, অভিযুক্তদের সাময়িক সাসপেনশনের সিদ্ধান্ত

Date:

Share post:

বাংলাদেশের ক্রিকেটে ফের দুর্নীতির অভিযোগ। বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (Bangladesh Premier League) ঘিরে ম্যাচ গড়াপেটা ও অনিয়মের তদন্তে একাধিক ক্রিকেটার এবং দলের কর্তাদের বিরুদ্ধে বড় সিদ্ধান্ত নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board)। বোর্ডের দাবি, তদন্তে এমন কিছু তথ্য উঠে এসেছে যা ক্রিকেটের ভাবমূর্তিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। নতুন করে চাপে পড়েছে দেশের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা।

২০২৫ সালে বিপিএলে প্রথমবার বিশেষ শাখা গঠন করেছিল বিসিবি। সেই শাখার তদন্তেই সামনে আসে একাধিক অনিয়মের অভিযোগ। একটি ফ্র্যাঞ্চাইজির ম্যানেজার মহম্মদ লাবলুর রহমান (Franchise Manager Mohammad Lablur Rahman) এবং দলের অন্যতম মালিক মহম্মদ তৌহিদুল হক তৌহিদের (Muhammad Touhidul Haque Touhid) বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ মিলেছে। তদন্ত চলাকালীন নিজেদের নির্দোষ প্রমাণ করার মতো কোনও গ্রহণযোগ্য তথ্য তাঁরা জমা দিতে পারেননি বলেও জানা গিয়েছে। এছাড়াও ঘরোয়া ক্রিকেটার অমিত মজুমদার (Amit Majumder) এবং ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত রেজওয়ান কবির সিদ্দিকিকেও (Rezwan Kabir Siddiqui) দুর্নীতি দমন আইনের নির্দিষ্ট ধারায় দোষী বলে চিহ্নিত করেছে বোর্ড। অভিযুক্তদের বিরুদ্ধে আপাতত ১৪ দিনের জন্য সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে, সামিনুর রহমানকে (Saminur Rahman) বিপিএল থেকে সরিয়ে দেওয়ার কথা জানিয়েছে বোর্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন শাখার প্রধান অ্যালেক্স মার্শাল জানিয়েছেন, ক্রিকেটকে স্বচ্ছ রাখতে বোর্ড কোনও অন্যায়ের সঙ্গে আপোষ করবে না।

spot_img

Related articles

অভিজ্ঞতায় আস্থা, নেতৃত্বে নারী শক্তি! বিধানসভায় বিরোধী দলনেতা শোভনদেব, ডেপুটি অসীমা-নয়না

বিধানসভায় প্রধান বিরোধী শক্তি হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে বড়সড় সাংগঠনিক রদবদল ঘটাল তৃণমূল কংগ্রেস। অভিজ্ঞতার ওপর...

শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া! ড্র করে লিগ টেবিলের দু’নম্বরেই বাগান 

মোহনবাগান    ১          এফসি গোয়া  ১ (ম্যাকলারেন)                 (রনি) ম্যাচটা জিতলে শীর্ষে উঠে আসার সুযোগ ছিল। কিন্তু জেমি ম্যাকলারেনের গোলে এগিয়ে গিয়েও...

কলকাতায় আমির খানের ‘সিক্রেট’ ভিজিট 

রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আলাদাই আমেজ গোটা শহরে, ওদিকে বাংলার রাজনৈতিক ইতিহাসের পালাবদল। এর মাঝেই কলকাতায় পা রাখলেন বলিউডের...

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল! ব্যাপক বদলি সিএমও-সহ ৪৬ দফতরে 

রাজ্যপাটে পালাবদলের পর থেকেই প্রশাসনিক কাঠামো ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু করেছে নতুন সরকার। সেই রদবদলের প্রথম কোপ গিয়ে...