পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে পঁচিশে বৈশাখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে (Brigade Parade Ground) শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। সোমবার নবান্ন (Nabanna) সভাঘরে প্রশাসনিক বৈঠক করবেন। তার আগে রবিবার সারাদিন পূর্ব মেদিনীপুরের কাঁথিতে নিজের বাড়ি শান্তিকুঞ্জেই (Shantikunj) রয়েছেন তিনি। পাড়ার ছেলে বুবাই এখন বাংলার ব্যাটন হাতে নিয়েছেন, মধ্যরাতে জনজোয়ারে ভেসে ঘরে ফেরার পর সকালেও শুভেন্দুকে দেখতে শান্তিকুঞ্জের বাইরে এলাকাবাসীও অনুরাগীদের ভিড়।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর দুই কেন্দ্র থেকে বিজেপির (BJP) টিকিটে জয়ী হয়েছেন শুভেন্দু। তাঁর মুখ্যমন্ত্রী হওয়া কার্যত প্রত্যাশিত ছিল। বাংলায় প্রথমবারের জন্য সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। মানুষের প্রত্যাশা পূরণে আপাতত কথা কম কাজ বেশি নীতিতেই এগিয়ে যেতে চান নয়া মুখ্যমন্ত্রী। শনিবার প্রথমে ব্রিগেডে শপথ গ্রহণ তারপর সেখান থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি হয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাসভবনে যান শুভেন্দু। সন্ধ্যা গড়াতেই পৌঁছে যান বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘের মূল কার্যালয়ে। এর মাঝে ধর্ম তলায় পূর্ত দফতরের অস্থায়ী তাঁবুতে রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে বৈঠকও করেন। প্রায় রাত দুটো নাগাদ জনজোয়ারে ভেসে শান্তি কুঞ্জে পৌঁছন তিনি। পাড়ার ছেলে বুবাই এখন রাজ্যের প্রশাসনিক প্রধান, তাই তার অপেক্ষাতেই ছিল কাঁথি। সকালেও ফুল মিষ্টি হাতে, শুভেন্দুকে শুভেচ্ছা জানাতে এসেছেন অনেকেই। এখনো পর্যন্ত যা খবর তাতে কলকাতায় চিনার পার্কের ফ্ল্যাটের পরিবর্তে এবার থেকে আলিপুরে তৃণমূল কংগ্রেসের আমলে তৈরি ‘সৌজন্য’তেই থাকতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সকাল থেকেই পূর্ত দফতরের আধিকারিকরা সেখানে পৌঁছে ব্যবস্থাপনা খতিয়ে দেখেন। এই জায়গাকে মুখ্যমন্ত্রীর বাসভবন হিসেবে সাজিয়ে তোলার প্রস্তুতি চলছে জোরকদমে।

–

–

–

–

–

–
–

