Saturday, June 27, 2026

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রথম প্রশাসনিক বৈঠক ঘিরে নিরাপত্তা পুলিশের

Date:

Share post:

রাজ্যের মুখ্যমন্ত্রী (Chief Minister) হিসেবে শপথ নেওয়ার পর সোমবার নবান্নে (Nabanna) পা রাখবেন শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। বেলা ১২টা নাগাদ নবান্নের সভাঘরে তাঁর প্রথম উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে। নতুন মুখ্যমন্ত্রীর এই প্রথম সচিবালয় সফরকে কেন্দ্র করে নবান্ন ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে কলকাতা ও হাওড়া পুলিশ। মুখ্যমন্ত্রীর সফরের আগে রবিবারই নবান্নে নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখেন কলকাতা পুলিশ কমিশনার (CP Ajay Nanda) অজয় নন্দা এবং হাওড়ার পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী। সঙ্গে ছিলেন পুলিশের শীর্ষ আধিকারিকরা। নবান্নের মূল গেট থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর চেম্বার এবং সভাঘর পর্যন্ত প্রতিটি বিষয় খতিয়ে দেখা হয়েছে। পরিদর্শন শেষে দুই পুলিশ কমিশনার নিরাপত্তা সংক্রান্ত একটি বিশেষ বৈঠক সারেন। নবান্নের চৌহদ্দিতে কোনো প্রকার ফাঁকফোকর না রাখতে কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার নবান্নে অত্যন্ত ব্যস্ত সময় কাটাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশাসনিক সূত্রের খবর অনুযায়ী, তাঁর তিনটি গুরুত্বপূর্ণ বৈঠক করার কথা রয়েছে। বেলা ১২টায় রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের নিয়ে প্রথম পর্যালোচনা বৈঠক। তারপর দুপুরে ভিডিও কনফারেন্সে সমস্ত জেলার জেলাশাসকদের (DM) সঙ্গে বৈঠক। সবশেষে বিকেলে রাজ্য পুলিশের ডিজি, কলকাতার সিপি এবং বিভিন্ন জোনের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের নিয়ে নিরাপত্তা সংক্রান্ত আলোচনা। আরও পড়ুন: যুদ্ধ থামাতে মরিয়া পুতিন! অবশেষে শান্তি চুক্তির পথে রাশিয়া-ইউক্রেন

শনিবারই শুভেন্দু অধিকারীর সাথে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু। তবে মন্ত্রিসভার পূর্ণাঙ্গ রূপ পাওয়া এখনও বাকি। বিজেপি সূত্রে খবর, মন্ত্রিসভার বাকি সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান আজ সোমবার হওয়ার সম্ভাবনা রয়েছে। লোক ভবনে রাজ্যপাল আরএন রবি নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করাতে পারেন। সোমবার বিকেলের মধ্যেই স্পষ্ট হয়ে যেতে পারে কোন মন্ত্রী কোন দফতরের দায়িত্ব সামলাবেন। নবান্ন চত্বরে এখন সাজ সাজ রব। নতুন জমানার প্রশাসনিক কর্মকাণ্ডের অভিমুখ কোন দিকে হয়, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক মহল।

Related articles

তৃণমূলকে উপড়ে ফেলার চেষ্টা চলছে, একুশে জুলাই আমাদেরই হবে, বিজেপিকে নিশানা মহুয়ার

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে (TMC) কোণঠাসা করতে ভয় ভীতি প্রদর্শন করে চারপাশ থেকে চাপ তৈরি করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে...

সাধারণ মানুষের সমস্যা সমাধানে জুলাইয়ে ‘মুখোমুখি’ কর্মসূচি পুর দফতরের

বাংলা জুড়ে বিভিন্ন পুর এলাকার নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের পুর ও...

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...