Saturday, June 27, 2026

সুরক্ষা বেষ্টনী থেকে মুক্তি, কুনো জাতীয় উদ্যানে বাড়ল চিতার সংখ্যা

Date:

Share post:

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব সোমবার দুটি বতসোয়ানার চিতা বাঘকে (Botswana cheetahs) কুনো জাতীয় উদ্যানের (Kuno National Park ) জঙ্গলে মুক্ত করে দিলেন। একসময় সুরক্ষামূলক বেষ্টনীতে বন্দী থাকা দুটি চিতা অবশেষে মধ্যপ্রদেশের উন্মুক্ত বনে বেরিয়ে এল। ইতিমধ্যেই সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে তাঁদের খাঁচার গেট খুলতেই বাঘদুটি লাফিয়ে কুনোর বিশাল প্রান্তরের মধ্যে ঢুকে গেল। কুনো সফরকালে মোহন যাদব এই ঘটনাটিকে রাজ্যের পরিবেশগত ইতিহাসে একটি যুগান্তকারী অধ্যায় হিসেবে বর্ণনা করেছেন।

২০২২ সালের সেপ্টেম্বরে নামিবিয়া থেকে আনা আটটি চিতা বাঘকে কুনো জাতীয় উদ্যানে (Kuno National Park )ছাড়ার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রজেক্ট চিতা-র সূচনা করেন। এটি ছিল বিশ্বের প্রথম আন্তঃমহাদেশীয় ‘বিগ ক্যাট’ স্থানান্তর প্রকল্প। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা থেকে আরও ১২টি চিতা আনা হয় এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে বতসোয়ানা থেকে আরও ৯টি চিতা আসে।

প্রসঙ্গত, নামিবিয়ার চিতা ‘জ্বালা’ ৫টি শাবকের জন্ম দেয়। ৭০ বছরে ভারতে এই ঘটনা প্রথম। প্রজেক্ট চিতা প্রকল্পের অধীনে এখন পর্যন্ত ভারতে মোট ৩৭টিরও বেশি চিতা শাবকের জন্ম হয়েছে। কুনো জাতীয় উদ্যানে চিতার মোট সংখ্যা বেড়ে হয়েছে ৫৭। ২০২৫ সালের নভেম্বর মাসে, ভারতে জন্ম নেওয়া ‘মুখী’ নামের একটি চিতা বাঘ কয়েকটি শাবকের জন্ম দেয় যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বটেই।

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...