Thursday, May 14, 2026

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

Date:

Share post:

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব বনে গেল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। বৃহস্পতিবার সকাল ন’টা নাগাদ বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক (TMC MLA Dilip Mondal) দিলীপ মণ্ডলের পৈলানের বাড়িতে হানা দেয় পুলিশ। ভেতরে ঢুকে বিশাল বাগান বাড়ি দেখে চক্ষু চড়ক গাছ পুলিশ আধিকারিকদের। যদিও বাড়ির পিছনের দরজা দিয়ে বেপাত্তা বিধায়ক।

পৈলানে তৃণমূল বিধায়কের বাগানবাড়ি সাজানো এক রূপকথার জগতের মত। বিশাল লোহার গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই দেখা যায় সুদীর্ঘ লন। সেখানে সারি সারি বুদ্ধ মূর্তি, ময়ূর, এমনকি রয়্যাল বেঙ্গল টাইগারের বিশাল আকারের মূর্তিও বসানো। কোথাও আবার থিম হিসেবে তৈরি করা হয়েছে কৃত্রিম গুহা। গুহার মধ্যে দিয়ে গেলে দেখা যাবে নীচে বেশ কয়েক কুঠুরির ঘর। এছাড়াও বিশাল আকার সুইমিং পুলের পাশেই রয়েছে বাহারি ঝরনা। বাহারি আলো আর দামি বেতের চেয়ার-দোলনায় সাজানো লনটি মখমলে ঘাসে মোড়া। সারি সারি দাঁড় করানো ফরচুনার, থর ও স্করপিওর মতো বহুমূল্য গাড়ি। বাগানবাড়ির ভেতরে রয়েছে ম্যাকাও পাখি থেকে শুরু করে অ্যালসেসিয়ান কুকুর। তদন্তকারী আধিকারিকরা এদিন বাড়ির সিলিং ঠুকেও পরীক্ষা করেন।

বিষ্ণুপুর কেন্দ্রে জয়ী হওয়ার পর সম্প্রতি একটি বিতর্কিত ভিডিও পোস্ট ঘিরে বিড়ম্বনায় পড়েন দিলীপ মণ্ডল। সেখানে তাঁকে বলতে শোনা যায়, “অনেক সংযম দেখিয়েছি… আর হবে না।” বিজেপি তথা বিরোধী শিবিরের প্রতি এই ‘হুমকি’র ভিডিও ভাইরাল হতেই তদন্তে নামে ডায়মন্ড হারবার পুলিশ জেলা। দিলীপের বিরুদ্ধে মোট ৪টি ধারায় মামলা রুজু হয়েছে, যার মধ্যে ২টি জামিন অযোগ্য ধারা রয়েছে।

Related articles

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...