Friday, May 15, 2026

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

Date:

Share post:

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ থেকে অপসারিত রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যা (Jyotipriya Mallick’s Daughter) প্রিয়দর্শিনী মল্লিক। রাজ্যে পালাবদলের পর প্রশাসনিক রদবদল শুরু করেছে বিজেপি সরকার। বৃহস্পতিবার স্কুল শিক্ষা দফতরের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, অবিলম্বে কার্যকরী সিদ্ধান্ত অনুযায়ী প্রিয়দর্শিনীকে (Priyadarshini Mallick) ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের (WBCHSE) সচিব পদ থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। হঠাৎ করে অপসারণ কেন? সূত্রের খবর প্রাক্তন মন্ত্রীর কন্যাকে বারবার পদত্যাগ করার জন্য চাপ দেওয়া হলেও তিনি রাজি হননি। তাই এবার পদ থেকে সরিয়ে দেওয়া হল।

এই প্রসঙ্গে প্রিয়দর্শনী বা তাঁর বাবা জ্যোতিপ্রিয়র কোনও প্রতিক্রিয়া না পাওয়া গেলেও সূত্রের খবর স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের প্রশাসনিক পুনর্গঠন সংক্রান্ত নির্দেশিকার ভিত্তিতেই নাকি এই পদক্ষেপ করা হয়েছে। অপসারণের সিদ্ধান্তে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সম্মতি রয়েছে তা শিক্ষা দফতরের ডেপুটি সেক্রেটারি স্বাক্ষরিত নির্দেশিকা উল্লেখ করা হয়েছে। এরপরই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, রাজ্যের প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রতিহিংসা চরিতার্থ করতেই এই ধরনের সিদ্ধান্ত? বিজ্ঞপ্তিতে প্রিয়দর্শিনীকে কলকাতার আশুতোষ কলেজের সহকারী অধ্যাপক পদে যোগ দিতে নির্দেশও, দেওয়া হয়েছে।

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...