Friday, May 15, 2026

IPL: গ্রুপ পর্বের তিন ম্যাচ বাকি, নাইট শিবির ছাড়লেন তারকা বিদেশি

Date:

Share post:

শনিবার ঘরের মাঠে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে কেকেআর (KKR)। এখনও তিন ম্যাচ বাকি আছে কেকেআরের। তার আগেই নাইট শিবির ছাড়লেন রাচিন রবীন্দ্র(Rachin Ravindra)। কেকেআর দলের পক্ষ থেকে সরকারীভাবে ঘোষণা করা হয়েছে নিউজিল্যান্ড তারকা দেশে ফিরে গিয়েছেন।

কেকেআর দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রস্তুতি সারতে নিউজিল্যান্ড ফিরে গেলেন রচিন রবীন্দ্র (Rachin Ravindra)। কেকেআরের প্রথম একাদশে খুব একটা সুযোগ হয়নি রাচিনের। ফলে আইপিএল শেষের আগেই দেশে ফিরে গেলেন রাচিন। আইপিএলের পরই ইংল্যান্ডের বিরুদ্ধে নিউজিল্যান্ডের টেস্ট সিরিজ রয়েছে। রাচিন রবীন্দ্রকে ২ কোটি টাকার বেস প্রাইসে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। তবে তিনি দলে এলেও এখনও একটিও ম্যাচে নামানো হয়নি তাঁকে। বদলে ফিন অ্যালেন, টিম শেইফার্টকে সুযোগ দিয়েছে। দল খারাপ খেললেও সুযোগ দেওয়া হয়নি রাচিনকে।

বর্তমানে ১১টি ম্যাচ খেলে কেকেআরের(KKR) পয়েন্ট ৯, যার মধ্যে রয়েছে ৪টি জয় ও ৬টি হার, বাকি ১ পয়েন্ট এসেছে পঞ্জাব কিংসের বিরুদ্ধে পরিত্যক্ত হওয়া ম্যাচ থেকে। তিনটে ম্যাচ এখনও বাকি কেকেআরের। আর প্রতিটাই খেলবে ঘরের মাঠ ইডেনে। ১৬ মে প্রতিপক্ষ গুজরাট টাইটান্স, ২০ মে খেলবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এবং ২৪ মে খেলবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে।

পাশাপাশি জাতীয় দলের শিবিরে যোগ দিতে হবে ক্যামেরন গ্রিনকে। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজে দলে আছেন গ্রিন, ফলে তাঁকেও যোগ দিতে হবে অজি শিবিরে গ্রুপ পর্বে শেষের আগে।

Related articles

ডবল ইঞ্জিনের সরকার কর প্রত্যাহার করুক! জ্বালানির দাম বৃদ্ধির ‘জনবিরোধী’ সিদ্ধান্তের বিরোধিতায় সরব তৃণমূল

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে থেকে বলে এসেছেন যে ভোটপর্ব মিটলেই জ্বালানির দাম বাড়িয়ে দেবে কেন্দ্র। সেই...

আদানিকে ছাড় আমেরিকায়! ১৭৫-এর বদলে ১৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণেই মুক্তি

মার্কিন যুক্তরাষ্ট্রে এবার সব অভিযোগ থেকে মুক্তি পাচ্ছেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি ও তাঁর ভাইপো সাগর আদানি। মার্কিন...

তিলজলায় বুলডোজার দিয়ে বাড়ি ভাঙায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের! মিলছে না পুনর্বাসনও

তিলজলা (Tiljola Fire Incident) কাণ্ডে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা কাণ্ডে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের (Kolkata High Court)। তিলজলায়...

আচমকা অভিযানে প্রেসিডেন্সি সংশোধনাগারে মিলল সিম-সহ ২৩টি মোবাইল! সাসপেন্ড সুপার-সহ ২

আচমকা অভিযান চালিয়ে প্রেসিডেন্সি সংশোধনাগারে (Presidency Correctional Home) বন্দিদের থেকে উদ্ধার সিম কার্ড সহ মোট ২৩টি মোবাইল ফোন।...