‘অ্যানিমাল’ রণবীর ‘রাম’ রূপে নিজেকে আবিষ্কার করতেই জীবনদর্শনে বদল আনলেন অভিনেতা! মদ্যপান থেকে মাংস ভক্ষণ ত্যাগের পর এবার রাম জন্মভূমিতে জমি কিনলেন কাপুর নন্দন। সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়তেই অনেকেই বলছেন আসন্ন ছবি ‘রামায়ণ’ (Ramayana) নিয়ে এভাবেই বোধহয় প্রমোশন শুরু করে দিলেন রণবীর কাপুর (Ranbir Kapoor)। সত্যি কি তাই? নাকি এই সিনেমা আদ্যোপান্ত বদলে ফেলেছে এককালের ক্যাসানোভা অভিনেতার জীবন দর্শন?
চলতি বছর দীপাবলিতে বড় পর্দায় মুক্তি পাবে নীতিশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ (Ramayana)। রাবণের ভূমিকায় অভিনয় করেছেন দক্ষিণ ভারতের সুপারস্টার যশ। রামের চরিত্র আত্মস্থ করতে তিল তিল করে নিজেকে তৈরি করেছেন ঋষি পুত্র। উগ্র পৌরুষের স্মৃতি ভুলিয়ে দর্শকের মনে রামের সুমতির ইমেজ তৈরি করতে খাওয়া-দাওয়া থেকে শরীর চর্চার রুটিনে একাধিক পরিবর্তন করেন রণবীর। রঘুনন্দন লুকে প্রথম দর্শনেই অনুরাগীদের মন জিতেছেন। আর এবার অযোধ্যায় জমি কিনে খবরের শিরোনামে বলিউড সুপারস্টার। নিজের সম্পত্তির পরিমাণ বাড়িয়ে অযোধ্যায় ‘দ্য সরযূ’ প্রকল্পে জমি কিনেছেন জুনিয়র কাপুর। এর আগে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনও (Amitabh Bachchan) এখানে প্লট কিনেছিলেন। জানা গিয়েছে রাম জন্মভূমিতে ৩.৩১ কোটি টাকার ২,১৩৪ বর্গফুটের জমির মালিক হলেন রণবীর। অভিনেতার কথায়, “আমার মনে হয় অযোধ্যাই আমাকে বেছে নিয়েছে এবং আমি শুধু সেই আহ্বানে সাড়া দিয়েছি। অযোধ্যা আমাদের ইতিহাস ও সংস্কৃতির আঁতুড় ঘর। ‘দ্য সরযূ’-তে এই জমি আমার পরিবারের ভবিষ্যৎ উত্তরাধিকারের অংশ হয়ে থাকবে।”

–

–

–

–

–

–
