Saturday, May 16, 2026

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

Date:

Share post:

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার শুরু থেকেই সেই আশঙ্কার কথা শোনানো হয়েছিল। রাজ্যে নতুন সরকার গঠনের পরে সেই আশঙ্কাই সত্যি হওয়ার পথে। নাগরিকত্বের (citizenship) প্রমাণপত্র না থাকলে রেশনের (ration) সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কার কথা শোনালেন খাদ্যমন্ত্রী (food minister) অশোক কীর্তনিয়া (Ashok Kirtania)। স্পষ্ট জানালেন, সিএএ-তে (CAA) দ্রুত আবেদন করতে হবে। নাহলে রেশনের সুবিধা থেকে বঞ্চিত হবেন মতুয়া (Matua) সম্প্রদায়ের মানুষ।

ভোটার তালিকা থেকে ডিলিটেড যে ভোটাররা (deleted voter) রয়েছেন তাঁদের সুযোগ সুবিধা বন্ধ হচ্ছে কি না, এখনও স্পষ্ট করেনি রাজ্যের বর্তমান সরকার। তবে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া জানান, যাঁরা ট্রাইবুনালে বিচারাধীন রয়েছেন এবং যাঁরা সর্বহারা মতুয়া সম্প্রদায়ের মানুষ তাঁদের সুযোগ সুবিধা বঞ্চিত করা যাবে না, নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সেক্ষেত্রে যাঁদের ভোটার তালিকায় নাম নেই, বা এসআইআর (SIR) প্রক্রিয়ায় নাম বাদ পড়েছে, তাঁদের সিএএ-তে (CAA) আবেদন করতে হবে। যাঁরা সিএএ-তে আবেদন করেছেন তাঁরা কোনও সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন না।

সেখানেই রাজ্যের খাদ্যমন্ত্রীর (Food Minister) আবেদন, সর্বহারা উদ্বাস্তু মতুয়া সম্প্রদায়ের যে মানুষেরা সিএএ-তে আবেদন করেননি, তাঁদের কাছে আবেদন তাঁরা দ্রুত সিএএ-তে আবেদন করুন। নতুবা সব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন। যদি কেউ সিএএ-তে আবেদন করা থাকবে, তাঁদের কেন্দ্রের ও রাজ্যের সব সুযোগ বজায় থাকবে। এসআইআরে যাঁদের নাম বাদ পড়েছে, আদতে তাঁরা যে সরকারি সব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, তা স্পষ্ট রাজ্যের মন্ত্রীর বক্তব্যে।

মন্ত্রী অশোক কীর্তনিয়া আশ্বাস দিয়ে জানান, নাগরিকত্ব কাটতে দু-তিনমাস সময় লাগবে। কিন্তু নিশ্চিন্ত থাকুন কারো নাগরিকত্ব (citizenship) কাটা যাবে না। নরেন্দ্র মোদি (Narendra Modi) নির্বাচনের আগে বারবার বলে গিয়েছেন মতুয়া উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়া হবে। অর্থাৎ সকলের নাগরিকত্ব নিশ্চিত।

আরও পড়ুন : বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

অন্যদিকে, প্রথম মন্ত্রিসভার বৈঠকের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন জনমুখি সব প্রকল্প, যা পূর্ববর্তী সব রাজ্য সরকার চালু করেছিল, তা চালু থাকবে। অথচ তৃণমূল প্রশাসনের শুরু করা দুয়ারে রেশন প্রকল্প চালু থাকবে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন বর্তমান খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। তাঁর দাবি, দুয়ারে রেশন প্রকল্পের মতো কোনও প্রকল্পের অনুমোদন রেশন আইনে থাকলে সেই প্রকল্প চালু থাকবে। নতুবা তেমন প্রকল্প বন্ধ হয়ে যাবে।

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...