Monday, May 18, 2026

মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক: নজর সরকারি কর্মীদের ডিএ-তে

Date:

Share post:

রাজ্যের ক্ষমতায় আসার পর ১৫ দিনের মধ্যে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এখনও পর্যন্ত নটি দফতর পাঁচজন মন্ত্রীর মধ্যে ভাগ করে দেওয়া হলেও সব দপ্তরই মুখ্যমন্ত্রী (Chief Minister) নিজে পরিচালনা করছেন। সেই পরিস্থিতিতে সোমবার দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে (cabinet meeting) ডিএ (DA) নিয়ে বড়সড় সিদ্ধান্তের পথে রাজ্য প্রশাসন।

প্রথম মন্ত্রিসভার বৈঠকে ৬টি গুরুত্বপূর্ণ ঘোষণার পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানিয়েছিলেন দ্বিতীয় বৈঠকেই রাজ্য সরকারি কর্মীদের ডিএ (DA) নিয়ে আলোচনা হবে। বাংলায় ক্ষমতায় আসার আগে যে আন্দোলনগুলিতে গুরুত্ব দিয়েছিল বিজেপি, তার মধ্যে অন্যতম সরকারি কর্মীদের ডিএ আন্দোলন। ফলে ক্ষমতায় আসার পর সেই ডিএ নিয়ে দেওয়া প্রতিশ্রুতি পূরণে যে তৎপর হবে বিজেপি সরকার তা বলাই বাহুল্য।

আরও পড়ুন : ‘বিচার হবেই’’! নিহত আপ্তসহায়কের বাড়িতে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর 

এর পাশাপাশি সপ্তম পে কমিশন (Pay Commission) নিয়েও আলোচনা হওয়ার কথা সোমবারের মন্ত্রিসভার বৈঠকে। বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতিগুলির মধ্যে অন্যতম ছিল রাজ্যে সপ্তম পে কমিশন চালু করা। যদিও পূর্ববর্তী সরকারের দাবি ছিল তারা ইতিমধ্যেই সপ্তম পে কমিশন চালু করেছেন। সোমবার তা নিয়ে কোনও ঘোষণা করেন কিনা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তা নজরে।

Related articles

আর কিছু বাঁচবে না: ইরানকে ফের সময় বেঁধে হুঁশিয়ারি ট্রাম্পের

ফের একবার হরমুজ প্রণালী খোলা নিয়ে সময় বেঁধে হুঁশিয়ারি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। যেভাবে গুরুত্বপূর্ণ প্রণালী আটকে থাকায়...

রাজ্য সরকারি চাকরিতে সুখবর! বাড়ল নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা, বিজ্ঞপ্তি জারি নবান্নের 

রাজ্য সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড়সড় সুখবর দিল নবান্ন। এক ধাক্কায় বাড়িয়ে দেওয়া হল সরকারি চাকরিতে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা।...

দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন! বিহারে অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রাজধানী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার বড়সড় প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা। এবার...

মস্কোয় ড্রোন হামলা, মৃত ১ ভারতীয়, আহত ৩

যুদ্ধবিরতির ইঙ্গিত দিলেও আদতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ যে এখনও সেই একই গতিতে জারি রয়েছে তা ফের একবার প্রমাণিত হল...