Tuesday, May 19, 2026

টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডির হাতে গ্রেফতার সোনা পাপ্পু

Date:

Share post:

জমি জালিয়াতি এবং বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির হাতে গ্রেফতার হলেন ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু। সোমবার সকাল থেকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে টানা প্রায় ৯ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর রাতে তাঁকে গ্রেফতার করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ইডি সূত্রের দাবি, তদন্তে সহযোগিতা না করার কারণেই এই পদক্ষেপ করা হয়েছে।

কেন্দ্রীয় সংস্থা সূত্রে জানা গিয়েছে, ভয় দেখিয়ে ও প্রভাব খাটিয়ে অন্যের জমি কম দামে হাতিয়ে নেওয়া এবং পরে তা চড়া দামে বিক্রি করার একটি বড় চক্র চালাতেন এই সোনা পাপ্পু। এই মামলার সূত্র ধরেই এর আগে পুলিশের তৎকালীন ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছিল। একই সঙ্গে জালিয়াতির অভিযোগে ইডির জালে ধরা পড়েন ব্যবসায়ী জয় এস কামদারও। তাঁদের সূত্র ধরেই সোনা পাপ্পুর নাম উঠে আসে। সম্প্রতি তাঁর খামারবাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধারের দাবিও করেছেন তদন্তকারীরা।

এর আগে কাকুলিয়া বোমাকাণ্ডের পর থেকেই সোনা পাপ্পুর খোঁজ মিলছিল না বলে গুঞ্জন তৈরি হয়েছিল। তবে সোমবার দুপুরে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে এসে তিনি দাবি করেন, এতদিন বাড়িতেই ছিলেন এবং কোনও বোমাবাজির ঘটনার সঙ্গে তাঁর যোগাযোগ নেই। কাকুলিয়ার ঘটনার সময় তিনি বাড়িতে পুজো করছিলেন এবং তাঁর স্ত্রী সেই পুজোর লাইভ ভিডিও করছিলেন বলেও দাবি করেন তিনি। তবে ইডি আধিকারিকদের দাবি, জমি জালিয়াতির মাধ্যমে আয়ের কোটি কোটি টাকা কোথায় খাটানো হয়েছে এবং এর নেপথ্যে আর কোন কোন প্রভাবশালী ব্যক্তি রয়েছেন, সেই সব প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেননি এই ব্যবসায়ী। জিজ্ঞাসাবাদের সময় বারবার তিনি বয়ান বদল করেন বলে অভিযোগ।

আরও পড়ুন- চন্দ্রনাথ খুন উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত! পালাচ্ছিল দিল্লিতে

_

_

_

_

_

_

_

Related articles

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...

কালবৈশাখীর তাণ্ডব মুর্শিদাবাদে, বজ্রপাতে মৃত ৬

ঝড়-বৃষ্টি-বজ্রপাত। সোমবার মুর্শিদাবাদের পাঁচ জায়গায় মৃত্যু হল ৬ জনের। একবেলার ঝড়-বৃষ্টিতেই জেলায় বজ্রাঘাতে মারা গেলেন ছয়জন। সোমবার বিকেলে...

চন্দ্রনাথ খুন উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত! পালাচ্ছিল দিল্লিতে

চন্দ্রনাথ রথ খুন খুনে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত। সোমবার বালিয়া এলাকার বাসিন্দা রাজকুমার সিংকে মোজাফফরনগর পুলিশের...