Tuesday, May 19, 2026

কালবৈশাখীর তাণ্ডব মুর্শিদাবাদে, বজ্রপাতে মৃত ৬

Date:

Share post:

ঝড়-বৃষ্টি-বজ্রপাত। সোমবার মুর্শিদাবাদের পাঁচ জায়গায় মৃত্যু হল ৬ জনের। একবেলার ঝড়-বৃষ্টিতেই জেলায় বজ্রাঘাতে মারা গেলেন ছয়জন। সোমবার বিকেলে জেলার বিস্তীর্ণ এলাকায় হঠাৎ শুরু হয় ঝড়-বৃষ্টি। সঙ্গে ঘনঘন বাজ পড়তে থাকে।

মুর্শিদাবাদের ভরতপুরের বাসিন্দা বিলকিস বেগম (৪৬) বৃষ্টি শুরু হতেই বাড়ির কাছেই মাঠ থেকে গবাদিপশু ফিরিয়ে আনতে গিয়েছিলেন। ফেরার পথেই বজ্রাঘাতে মারা যান। স্বামী শের আলি শেখ জানান, বিলকিস বিবি মাঠের মধ্যেই অচেতন হয়ে লুটিয়ে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নবগ্রাম দাসপাড়াতেও বজ্রাঘাতে রাজেশ হাঁসদার (২৭) মৃত্যু হয়েছে। ঝাড়খণ্ডের পাকুড় এলাকার বাসিন্দা। নবগ্রামে এসেছিলেন চাষের কাজ করতে। হরিহরপাড়া থানা এলাকাতেও মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে মৃত্যু হয়েছে আরও একজনের। জখম হয়েছে দু’জন। খিদিরপুর বালুর মাঠপাড়া এলাকার ঘটনা। মৃতের নাম রায়েচ শেখ (৬১)। নওদার ঝাউবনা এলাকায় বাজ পড়ে মৃত্যু হয়েছে বিশ্বনাথ মণ্ডল (৭৪)-এর। বৃদ্ধ পাটখেতে নিড়ানির কাজ করছিলেন। সেই সময়ে বাজ পড়ে জখম হন। আমতলা গ্রামীণ হাসপাতালের চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। কান্দিতে বজ্রপাতে মারা গিয়েছেন দুজন। মৃত শফিকুল শেখের বয়স ২০, কান্দি থানার হিজল রানিপুর গ্রামের বাসিন্দা। অন্যজন নবকুমার মণ্ডল (৬৫),কান্দি থানার বালুট গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন- টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডির হাতে গ্রেফতার সোনা পাপ্পু

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...

টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডির হাতে গ্রেফতার সোনা পাপ্পু

জমি জালিয়াতি এবং বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির হাতে গ্রেফতার হলেন ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে...