মঙ্গলবার রাতে ‘আটক’ রাজারহাট -গোপালপুরের প্রাক্তন বিধায়ক তথা সংগীত শিল্পী অদিতি মুন্সীর (Aditi Munshi) স্বামী দেবরাজ চক্রবর্তী (Debraj Chakraborty)! পুরনিয়োগ দুর্নীতির পাশাপাশি তোলাবাজি- সহ একাধিক মামলায় এই পদক্ষেপ বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। খবর ছড়িয়ে পড়তে এই সমাজমাধ্যমে শোরগোল পড়ে যায় কারণ, কেউ দাবি করেছেন দেবরাজকে গ্রেফতার করেছে ইডি, কেউ বলেন সিআইডির হাতে আটক। তৃণমূল নেতাকে (TMC leader) গ্রেফতার করা হয়েছে না আটক করা হয়েছে তা নিয়েও মধ্যরাত পর্যন্ত স্পষ্ট উত্তর মেলেনি। সূত্রের খবর রাতেই বিধাননগর পুরসভার কাউন্সিলরকে ভবানীভবনে নিয়ে যাওয়া হয়।
বাংলায় তৃণমূল কংগ্রেস ক্ষমতা হারাতেই দলের প্রভাবশালী নেতাদের একে একে টার্গেট হতে হচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হল উত্তর ২৪ পরগনার হেভিওয়েট নেতা দেবরাজ চক্রবর্তীর নাম। বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর থেকে নাকি অদিতির স্বামীর খোঁজ মিলছিল না। অনেকেই বলাবলি করছিলেন আইনি জট এড়াতে তিনি নিরুদ্দেশ। অবশেষে পুলিশি জেলার মুখে পড়লেন তৃণমূলের যুবনেতা। মঙ্গলবার রাতে হঠাৎ করেই রাজারহাট -গোপালপুরের বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি সোশ্যাল মিডিয়ায় ‘পাপ বিদায়’ বলে একটি পোস্ট করেন। তারপরই দেবরাজের ‘আটক’ হওয়ার খবরটি ছড়িয়ে পড়ে। তৃণমূল কংগ্রেসের তরফে এখনও এই নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

–

–

–

–

–

–
