Wednesday, May 20, 2026

হাসপাতালে অমিতাভ! অনুরাগীদের উদ্বেগ বাড়তেই সোশ্যাল মিডিয়ায় আসল সত্যি

Date:

Share post:

বর্ষীয়ান মেগাস্টার অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) হাসপাতালে ভর্তি! খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়তে থাকে অনুরাগীদের। বিগ বি-র শারীরিক স্বাস্থ্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়। এরপরই জানা যায় আসল সত্যি। ৮৩ বছর বয়সী বলিউড অভিনেতা হাসপাতালে ভর্তি হননি বরং রুটিন চেকআপের জন্য গিয়েছিলেন। এই মুহূর্তে তিনি বাড়িতেই আছেন এবং সুস্থ আছেন।

গুরুতর শারীরিক অসুস্থতা নিয়ে অমিতাভ হাসপাতালে ভর্তি হয়েছেন বলে যে খবর রটেছিল তা সম্পূর্ণ মিথ্যে। বলিউড সূত্রে খবর শনিবার রুটিন চেকআপ করার পর অমিতাভ বাড়ি ফিরে আসেন এবং রবিবার গাড়িতে বেরোতেও দেখা যায় তাঁকে। শাহেনশা নিজেই ড্রাইভ করছিলেন। বুধবার ভোরে অমিতাভ নিজের ভ্লগে লেখেন, “যখন ঈগলরা চুপ করে, টিয়াপাখিরা কথা বলতে শুরু করে… আমি বাজরার রুটি আর ভাজা সবজি খেয়ে নিলাম, আর কাকের দল কথা বলতে শুরু করল!” অভিনেতা যে রসিক মেজাজেই ভুয়ো খবরকে সপাটে মাঠের বাইরে পাঠিয়েছেন সেটা তাঁর পোস্ট থেকেই স্পষ্ট।

Related articles

উত্তরবঙ্গের স্বপ্নপূরণ হবে, বাগডোগরা বিমানবন্দর থেকেই আশ্বাস মুখ্যমন্ত্রীর

প্রশাসনিক বৈঠক করতে উত্তরবঙ্গ পৌঁছলেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ বাগডোগরা...

আজই BSF-কে জমি হস্তান্তরের সম্ভাবনা, বিকেলে নবান্নে বৈঠক

দেশের সীমান্ত সুরক্ষার কথা মাথায় রেখে BSF-কে জমি হস্তান্তরের কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী( CM Suvendu Adhikari),...

ঘুষ কেলেঙ্কারিতে গ্রেফতার কর্নেল হিমাংশু বালি

সর্ষের মধ্যেই ভূত! ৫০ লক্ষ টাকার ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে কলকাতার ফোর্ট উইলিয়ামে কর্মরত সেনাবাহিনীর কর্নেল হিমাংশু...

জলপাইগুড়ি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যানের বিশেষ ছাড় প্রত্যাহার রাজ্যের 

জলপাইগুড়ি সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান পদে টানা তৃতীয়বার থাকার ক্ষেত্রে দেওয়া বিশেষ ছাড় প্রত্যাহার করল রাজ্য সরকার। সমবায়...