Wednesday, May 20, 2026

জলপাইগুড়ি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যানের বিশেষ ছাড় প্রত্যাহার রাজ্যের 

Date:

Share post:

জলপাইগুড়ি সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান পদে টানা তৃতীয়বার থাকার ক্ষেত্রে দেওয়া বিশেষ ছাড় প্রত্যাহার করল রাজ্য সরকার। সমবায় দফতরের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ সমবায় আইন অনুযায়ী কোনও পদাধিকারী পরপর দু’টি মেয়াদ বা ১০ বছর পর্যন্ত দায়িত্বে থাকতে পারেন। এর বেশি সময় দায়িত্বে থাকার ক্ষেত্রে বিশেষ ছাড় প্রত্যাহার করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালের ২৭ ফেব্রুয়ারি রাজ্য সরকার জলপাইগুড়ি সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের ক্ষেত্রে বিশেষ পরিস্থিতির কথা বিবেচনা করে এই ছাড় দিয়েছিল। ব্যাঙ্কের স্বাভাবিক কাজকর্ম, আমানতকারীদের স্বার্থ এবং সমবায় ব্যবস্থার বৃহত্তর স্বার্থে নেওয়া হয়েছিল ওই সিদ্ধান্ত। তবে সম্প্রতি স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের তরফে বিভিন্ন বোর্ড, সংস্থা, নিগম এবং সরকারি নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানে মনোনীত পদাধিকারীদের মেয়াদ শেষ করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই প্রেক্ষিতেই সমবায় দফতর নতুন করে বিষয়টি পর্যালোচনা করে। এখন থেকে পশ্চিমবঙ্গ সমবায় আইনের নির্ধারিত নিয়মই কার্যকর হবে এবং জলপাইগুড়ি সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের ক্ষেত্রেও টানা তৃতীয়বার চেয়ারম্যান পদে থাকার সুযোগ আর থাকবে না।

আরও পড়ুন – হাসপাতালে অমিতাভ! অনুরাগীদের উদ্বেগ বাড়তেই সোশ্যাল মিডিয়ায় আসল সত্যি

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

উত্তরবঙ্গের স্বপ্নপূরণ হবে, বাগডোগরা বিমানবন্দর থেকেই আশ্বাস মুখ্যমন্ত্রীর

প্রশাসনিক বৈঠক করতে উত্তরবঙ্গ পৌঁছলেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ বাগডোগরা...

আজই BSF-কে জমি হস্তান্তরের সম্ভাবনা, বিকেলে নবান্নে বৈঠক

দেশের সীমান্ত সুরক্ষার কথা মাথায় রেখে BSF-কে জমি হস্তান্তরের কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী( CM Suvendu Adhikari),...

ঘুষ কেলেঙ্কারিতে গ্রেফতার কর্নেল হিমাংশু বালি

সর্ষের মধ্যেই ভূত! ৫০ লক্ষ টাকার ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে কলকাতার ফোর্ট উইলিয়ামে কর্মরত সেনাবাহিনীর কর্নেল হিমাংশু...

হাসপাতালে অমিতাভ! অনুরাগীদের উদ্বেগ বাড়তেই সোশ্যাল মিডিয়ায় আসল সত্যি

বর্ষীয়ান মেগাস্টার অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) হাসপাতালে ভর্তি! খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়তে থাকে অনুরাগীদের। বিগ বি-র শারীরিক...