Wednesday, May 20, 2026

অভিষেকের সম্পত্তি সম্পর্কিত খবর মিথ্যা, মনগড়া ও ভিত্তিহীন! বিবৃতি তৃণমূলের

Date:

Share post:

বিজেপির কুৎসা ও অপপ্রচারের ঘৃণ্য রাজনীতি অব্যাহত রাজ্যে পালাবদলের পরও। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhisekh Banerjee) কালিমালিপ্ত করতে এবার ভুয়ো এবং মিথ্যা বিজ্ঞপ্তি ছড়িয়ে কুৎসিত রাজনীতি করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অফিসিয়াল বিবৃতি দিয়ে তৃণমূল কংগ্রেস সেই অপপ্রচারের বিরুদ্ধে গর্জে উঠল। সেইসঙ্গে সংবাদমাধ্যমে সত্যতা যাচাই না করে মিথ্যা ও মনগড়া খবর পরিবেশন নিয়ে বিশেষ আর্জি জানানো হল তৃণমূলের তরফে।

সম্প্রতি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পত্তি বিষয়ক কলকাতা পুরসভা কর্তৃক বিজ্ঞপ্তি সম্পর্কিত কিছু প্রতিবেদন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। সেই সমস্ত প্রতিবেদন ও পোস্টে অভিষেক বন্দোপাধ্যায় এবং একই সঙ্গে অন্যান্য নেতাদেরও যুক্ত করার চেষ্টা হয়েছে। এই মর্মে তৃণমূল কংগ্রেস সাফ জানিয়ে দিয়েছে এই জাতীয় বিজ্ঞপ্তিটি এবং গত কয়েকদিনের সংবাদমাধ্যমের প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যা, মনগড়া এবং ভিত্তিহীন। উদ্দেশ্যপ্রণোদিত তৃণমূলক কালিমালিপ্ত করতে এই কুৎসা ও অপপ্রচার ছড়ানো হয়েছে বিজেপি কর্তৃক। নীতিবোধ ও বোধসম্পন্ন যেকোনও সাংবাদিক বিজেপির ছড়ানো গল্প প্রচার না করে, উক্ত বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানাগুলিতে গিয়ে বা নম্বরগুলিতে ফোন করে প্রকৃত তথ্য যাচাই করতে পারেন। আরও পড়ুন:

তৃণমূল এ প্রসঙ্গে সংবাদমাধ্যমের উদ্দেশে বিশেষ আর্জি জানিয়েছে। তৃণমূল অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দেওয়া বিজ্ঞপ্তিতে লিখেছে, আমরা সংবাদমাধ্যমকে এই ধরনের মনগড়া পোস্ট ও খবর প্রচার না করে সংবেদনশীলতা ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার জন্য অনুরোধ করছি। যেকোনও মিথ্যা প্রতিবেদন বা বিভ্রান্তিকর পোস্টের বিরুদ্ধে উপযুক্ত ও আদালতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Related articles

অস্ত্র আইনে মামলা! গ্রেফতারি এড়াতে আদালতে আত্মসমর্পণ পুত্র-সহ সাংসদ মালার

অস্ত্র আইনে মামলা রুজু হওয়ায় গ্রেফতারি এড়াতে আদালতে আত্মসমর্পণ করলেন সাংসদ মালা রায় (Mala Ray)। একই সঙ্গে আত্মসমর্পণ...

প্রতিশ্রুতি মতো জমি হস্তান্তর শুরু: BSF-কে ২৭ কিমি জমি দেওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী

বাংলায় বিজেপি ক্ষমতায় এলে বাংলাদেশের সঙ্গে ভারতের বাংলার সীমান্তে কাঁটাতারের বেড়া পড়বে। ক্ষমতায় আসার পরে প্রথম মন্ত্রিসভার বৈঠক...

অভিষেককে নোটিশ ঘিরে জল্পনা: বিধানসভা থেকে অবস্থান স্পষ্ট তৃণমূলের

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ভাঙার নোটিস প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলেন বন্দরের বিধায়ক ফিরহাদ হাকিম (Firhad Hakim)...

ISL: দিল্লির বিরুদ্ধে নামার আগেই ধাক্কা বাগানে, শেষ পর্যন্ত লড়াইয়ের বার্তা লোবেরার

বৃহস্পতিবার আইএসএলের(ISL) ভাগ্য নির্ধারণ। খাতায় কলমে খেতাব জয়ের সম্ভাবনা আছে মোহনবাগানের(Mohun Bagan)। স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে নামার আগে...