Wednesday, May 20, 2026

সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনায় গ্রেফতার শাহজাহান ঘনিষ্ঠ ২ নেত্রী

Date:

Share post:

রেশন দুর্নীতির তদন্তে করতে গিয়ে উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে (Sandeshkhali) আক্রান্ত হতে হয়েছিল কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের। এবার সেই ঘটনায় গ্রেফতার দুই তৃণমূল নেত্রী (TMC Leader)। ধৃতরা হলেন সন্দেশখালি ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা বসিরহাট জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী সবিতা রায় (Sabita Roy) এবং সন্দেশখালি ১ নম্বর পঞ্চায়েত সমিতির অন্যতম প্রভাবশালী কর্মাধ্যক্ষ মিঠু সর্দার (Mithu Sardar)। দুজনেই শেখ শাহজাহান (Sheikh Shahjahan) ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। দুই নেত্রীর বিরুদ্ধেই ভোট পরবর্তী হিংসা ছড়ানোর অভিযোগ রয়েছে।

রাজ্যে সরকার বদল হতেই সন্দেশখালিতে নতুন করে পুলিশি অভিযান শুরু হয়। গ্রেফতারির ভয়ে ওই দুই নেত্রী এলাকা ছেড়ে চম্পট দিয়ে ছিলেন। মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকা থেকে সবিতা ও মিঠুকে গ্রেফতার করা হয়।শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানের সময় সুপরিকল্পিতভাবে লোক জড়ো করে আধিকারিকদের উপর হামলার নেপথ্যে এই দুই মহিলার উস্কানি ছিল বলে পুলিশের চার্জশিটে উল্লেখ রয়েছে। এখানেই শেষ নয় ভোট পরবর্তী সময় বিরোধীদের উপর চড়াও হওয়া, বাড়ি ভাঙচুর, হিংসা ছড়ানো এবং এলাকায় দিনের পর দিন অশান্তি পাকানোর মতো একাধিক গুরুতর ও জামিন অযোগ্য অপরাধের অভিযোগে এই দুই নেত্রীকে গ্রেফতার করেছে সন্দেশখালির ন্যাজাট থানার পুলিশ ও স্থানীয় গোয়েন্দা বিভাগ।

 

Related articles

প্রতিশ্রুতি মতো জমি হস্তান্তর শুরু: BSF-কে ২৭ কিমি জমি দেওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী

বাংলায় বিজেপি ক্ষমতায় এলে বাংলাদেশের সঙ্গে ভারতের বাংলার সীমান্তে কাঁটাতারের বেড়া পড়বে। ক্ষমতায় আসার পরে প্রথম মন্ত্রিসভার বৈঠক...

অভিষেককে নোটিশ ঘিরে জল্পনা: বিধানসভা থেকে অবস্থান স্পষ্ট তৃণমূলের

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ভাঙার নোটিস প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলেন বন্দরের বিধায়ক ফিরহাদ হাকিম (Firhad Hakim)...

ISL: দিল্লির বিরুদ্ধে নামার আগেই ধাক্কা বাগানে, শেষ পর্যন্ত লড়াইয়ের বার্তা লোবেরার

বৃহস্পতিবার আইএসএলের(ISL) ভাগ্য নির্ধারণ। খাতায় কলমে খেতাব জয়ের সম্ভাবনা আছে মোহনবাগানের(Mohun Bagan)। স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে নামার আগে...

বিধানসভায় বিরোধী দলনেতা-বিরোধীদলের স্বীকৃতি ঘিরে জটিলতা: অধ্যক্ষের বিবেচনার উপর সিদ্ধান্ত নির্ভর, জানালেন প্রিন্সিপল সেক্রেটারি

বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন ও বিরোধীদলের স্বীকৃতি ঘিরে জটিলতা অব্যাহত। বুধবার বিধানসভায় সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে বিস্তারিত...