Thursday, May 21, 2026

NEET প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে গ্রেফতার অধ্যাপিকা মনীষা মান্ধার

Date:

Share post:

NEET-এর প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে দেশজুড়ে শোরগোলের মাঝেই এবার সামনে এল চাঞ্চল্যকর তথ্য। পুণের ‘মডার্ন কলেজ অফ পুনা’-র উদ্ভিদবিজ্ঞান (Botany) বিভাগের অধ্যাপিকা মনীষা মান্ধারকে গ্রেফতার করেছে সিবিআই (CBI)। তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পেরেছেন, এই চক্রের শিকড় পৌঁছেছে খোদ প্রশ্নপত্র তৈরির কমিটির অন্দরে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে ধৃত অধ্যাপিকার একটি ছবি প্রকাশ্যে আসায় বিষয়টি নিয়ে তীব্র রাজনৈতিক ও সামাজিক বিতর্ক দানা বেঁধেছে।

সিবিআই তদন্তে জানা গিয়েছে, পরীক্ষার মাত্র এক মাস আগে অধ্যাপিকা মনীষা মান্ধার এবং তাঁর সহযোগী রসায়ন (Chemistry) বিভাগের অধ্যাপক কুলকার্নি মিলে একটি ‘স্পেশাল কোচিং’ ব্যাচ চালু করেছিলেন। মোটা অঙ্কের টাকার বিনিময়ে সেখানে নির্দিষ্ট কিছু পড়ুয়াকে ভর্তি করা হয়। তদন্তকারীরা মিলিয়ে দেখেছেন যে, ওই স্পেশাল কোচিংয়ে যে সমস্ত ‘গেস কোশ্চেন’ বা সম্ভাব্য প্রশ্নপত্র অভ্যাস করানো হয়েছিল, তার সঙ্গে মূল পরীক্ষার প্রশ্নপত্রের হুবহু মিল রয়েছে। তদন্তের সবচেয়ে বিস্ফোরক তথ্যটি হলো, অভিযুক্ত অধ্যাপক কুলকার্নি স্বয়ং ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)-র প্রশ্নপত্র তৈরি করার মূল কমিটির সদস্য বা হোতা ছিলেন।

শিক্ষামহলের একাংশের মতে, NEET-এর মতো জাতীয় স্তরের পরীক্ষায় বারেবারে এই ধরনের প্রশ্ন ফাঁসের ঘটনা কোনো বিচ্ছিন্ন বিষয় হতে পারে না। এর পিছনে প্রভাবশালী রাজনৈতিক মদত রয়েছে বলে অভিযোগ তুলছেন অনেকে। যদিও এই হাই-প্রোফাইল দুর্নীতির তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দেওয়া হয়েছে এবং সাময়িকভাবে পরীক্ষার্থীরা এতে কিছুটা আশ্বস্ত হয়েছেন, তবুও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাত ধরে এই চক্রের মূল পান্ডাদের শেষ পর্যন্ত শাস্তি দেওয়া সম্ভব হবে কি না, তা নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে সংশয় ও প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে।

Related articles

পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়: জীবন-জীবিকা রক্ষায় গর্জে উঠল তৃণমূল

পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ নয়— এই দাবি নিয়ে প্রতিবাদে গর্জে উঠল তৃণমূল কংগ্রেস। গরিব মানুষের জীবন-জীবিকা রক্ষায় বৃহস্পতিবার...

এক ইমেলেই ৮ হাজার ছাঁটাই! জুকারবার্গের ‘সাফাই’ ঘিরে উত্তাল নেটদুনিয়া 

এপ্রিলের শুরুতে একটি ইমেলে কাজ হারিয়েছিলেন ওরাকেলের ৩০ হাজার কর্মী। ১ মাসের মধ্যেই বুধবার মার্ক জুকারবার্গের মেটা একসঙ্গে...

ভারতে হঠাৎ বন্ধ ‘ককরোচ জনতা পার্টি’র এক্স হ্যান্ডল! কিন্তু কেন?

রাতারাতি ১৫ মিলিয়ন ফলোয়ারের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে ব্যাঙ্গাত্মক রাজনৈতিক দল ‘ককরোচ জনতা পার্টি'। একাধিক প্রশ্ন তুলেছে কেন্দ্রীয় সরকারের...

ইবোলার জেরে দিল্লিতে স্থগিত চতুর্থ ‘ভারত-আফ্রিকা ফোরাম সামিট’

নিয়ন্ত্রণের বাইরে ইবোলা (Ebola Virus)! আফ্রিকায় নতুন করে মারাত্মক ছোঁয়াচে ‘ইবোলা’ ভাইরাসের প্রকোপ বাড়ছে। এর ফলেই নয়াদিল্লিতে আগামী...