Friday, May 22, 2026

দোকানে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী! খুনের হুমকি ঝাড়গ্রামের বিক্রেতাকে, মিলল নিরাপত্তা

Date:

Share post:

ঝাড়গ্রামে বিধানসভা নির্বাচনে ঝালমুড়ি খেয়ে ভাইরাল হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এবার সেই ঝালমুড়ি দোকানদারকেই দেওয়া হলো প্রাণে মারার হুমকি! অভিযোগ, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে মেসেজ, হোয়াটসঅ্যাপ কল ও ভিডিও কলে আগ্নেয়াস্ত্র দেখিয়ে বিক্রমকুমার সাউ নামের ওই বিক্রেতাকে সপরিবারে খুনের হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনার পর চরম আতঙ্কে দোকান বন্ধ করে সপরিবারে আত্মগোপন করেছেন রাজ কলেজ মোড়ের ওই ব্যবসায়ী। ইতিমধ্যেই ঝাড়গ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ও সাইবার ক্রাইম বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই তাঁর ও তাঁর পরিবারের নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আরও পড়ুন: এভারেস্ট জয়ের পর মৃত্যু দুই ভারতীয়ের!

গত ১৯ এপ্রিল ঝাড়গ্রামে সভা করতে এসেছিলেন প্রধানমন্ত্রী। ফেরার পথে কনভয় থামিয়ে বিক্রমের দোকান থেকে ঝালমুড়ি খান তিনি। সেই ছবি রাজ্য রাজনীতিতে ব্যাপক সাড়া ফেলেছিল। এরপর জঙ্গলমহলে বিজেপির বিপুল জয় এবং রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পরই এই হুমকির ঘটনা ঘটায়, এর পেছনে গভীর রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না তা নিয়ে প্রশ্ন উঠছে।

Related articles

গ্রেফতারির ১০ দিনের মাথায় জামিন পেলেন বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ

অবশেষে জামিন মিলল বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়ের (Garga Chatterjee)। শুক্রবার ২০০০ টাকার বন্ডে তাঁর অন্তর্বর্তিকালীন জামিন মঞ্জুর...

বিকাশের সওয়ালে স্বস্তিতে অদিতি-দেবরাজ! ১৯ জুন পর্যন্ত গ্রেফতার করা যাবে না, মৌখিক নির্দেশ হাই কোর্টের

আদালতের (Kolkata High Court) নির্দেশে আপাতত স্বস্তিতে প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সী (Aditi Munsi) এবং তাঁর স্বামী তথা...

১০ দিনের মধ্যে বাংলাদেশ থেকে ফেরাতে হবে সোনালির স্বামীকে: নির্দেশ সুপ্রিম কোর্টের

আরও একবার সোনালি বিবির ঘটনায় কেন্দ্রের বিজেপির সরকারের স্বৈরাচারী ও প্রতিহিংসামূলক রাজনীতির মুখোশ খুলে গেল দেশের সর্বোচ্চ আদালতে।...

সরকারি বাসে বিনামূল্যে সফরে জরুরি ডিজিটাল স্মার্ট কার্ড! আবেদন করবেন কীভাবে

বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগেই বিজেপি (BJP) প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় এলে মহিলাদের সরকারি বাসে (Government Bus) যাতায়াত ফ্রি...