Saturday, May 23, 2026

চিনের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

Date:

Share post:

চিনের কয়লাখনিতে(Chinese coal mine) গ্যাসের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮২। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ বেজিং থেকে ৫২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে কিনইউয়ান কাউন্টির খনিতে টক্সিক গ্যাস কার্বন মনোক্সাইডের মাত্রা হঠাৎ করেই বেড়ে যায়। বিস্ফোরণের কিছুক্ষণ আগে খনিতে কার্বন মনোক্সাইড গ্যাসের মাত্রা বাড়ছে বলে সতর্কতাও জারি করা হয়েছিল। কিন্তু তারপরেও সেই ভয়ঙ্কর দুর্ঘটনা এড়ানো যায়নি।

সূত্রের খবর, বিস্ফোরণের সময় খনির(Chinese coal mine) ভেতরে ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন। কতজন ভিতরে আটকে রয়েছেন সেটা যদিও জানা যায়নি। শনিবার প্রশাসনের তরফে জানা গিয়েছে, বিস্ফোরণের জেরে খনির ভিতরে বহু শ্রমিক আটকে পড়েন। তাঁদের উদ্ধারের জন্য উদ্ধারকাজ চলছে। এই দুর্ঘটনাটি গত এক দশকের সবচেয়ে মারাত্মক কয়লা খনি বিপর্যয়। যদিও চীন কয়েক বছরে খনিতে নিরাপত্তা ব্যবস্থার উন্নতি করেছে, তবুও দেখা যাচ্ছে সেখানে ক্রমাগত প্রাণহানির ঘটনা ঘটেই চলেছে।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে ইনার মঙ্গোলিয়ার শিনজিং-এর একটি খনিতে ভূমিধসে ৫৩ জন খনি শ্রমিক নিহত হন। এর মাঝেই প্রাকৃতিক বিপর্যয়ের ফলে গত সপ্তাহান্তে হুনান প্রদেশের শিমেন কাউন্টিতে ভারী বৃষ্টিপাত হয়। অন্তত সাতজনের মৃত্যু হয়েছে এই বিপর্যয়ে এবং এক লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের মতে, আরও ১৪ জন এখনও নিখোঁজ রয়েছেন।

Related articles

‘গোপন অ্যালগরিদম’, ১৫০ কেন্দ্রে জয়ের ব্যবধানের চেয়ে বেশি নাম বাদ! বাংলার ভোট নিয়ে কমিশনকে নিশানা অঞ্জলির

বাংলায় নির্বাচনের ফল ঘোষণার পরে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গণনায় কারচুপির অভিযোগ তুলে পদত্যাগ করতে অস্বীকার...

স্বাস্থ্যে ডবল-ইঞ্জিন সুবিধা: তিন মাসের মধ্যে শূন্যপদে চিকিৎসক নিয়োগ, প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

স্বাস্থ্য ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যে চালু করার ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে...

নিশীথের নির্দেশের পরই দ্রুত অ্যাকশন, যুবভারতীর সামনে উধাও মূর্তি

আইএসএল শেষ হতেই যুবভারতী স্টেডিয়ামের ( Yuva Bharati stadium)সামনে থাকা ফুটবলের মূর্তিটি(Controversial statue) সরিয়ে ফেলা হল। রাজ্য সরকারের...

কমানো হবে মৌখিক পরীক্ষার নম্বর, OMR নিয়েও কড়া বার্তা মুখ্যমন্ত্রীর 

রাজ্যে সরকারি চাকরির পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে নিয়োগ নীতিতে (recruitment policy) একাধিক পরিবর্তনের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM...