আইপিএলে(IPL) ফের করমর্দন বিতর্কে বিরাট কোহলি(Virat Kohli)। সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচে ট্রাভিস হেডের সঙ্গে করমর্দন না করে বিতর্কে জড়ালেন কিং কোহলি। তবে বিতর্কের মধ্যেই নতুন রেকর্ডের ধারা অব্যাহত রেখেছেন বিরাট(Virat Kohli)।
সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচে হেড আউট হওয়ার পর কোহলিকে আগ্রাসী ভাবে উচ্ছ্বাস করতে দেখা গিয়েছিল। আবার কোহলি ব্যাট করার সময় হেডের সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয়। কোহলির ব্যাটিংয়ের সময় সমস্যার সূত্রপাত হয়। তবে তাঁদের মধ্যে কী নিয়ে ঝামেলা শুরু হয়, তা জানা যায়নি। ম্যাচ শেষে কোহলি কেন হেডের সঙ্গে করমর্দন করতে চাননি, তার কারণ অবশ্য প্রকাশ্য়ে আসেনি। এর আগে গৌতম গম্ভীরের সঙ্গে করদর্মন বিতর্কে জড়িয়ে ছিলেন কোহলি। ।।

সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৫৫ রানে হেরেও আইপিএল ২০২৬-এর পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে আরসিবি। দল হারলেও গ্রুপ পর্বের শেষ ম্যাচেও আরও এক অনন্য রেকর্ড গড়েছেন বিরাট কোহলি।

সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচে ওপেনিং পার্টনার ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে জুটি বাঁধেন বিরাট কোহলি। এই জুটির হাত ধরেই টি২০ ক্রিকেটের ইতিহাসে পুরুষ ব্যাটার হিসেবে সবচেয়ে বেশি ৫০ বা তার বেশি রানের পার্টনারশিপে (৫০-প্লাস স্ট্যান্ড) জড়িত থাকার অনন্য নজির গড়লেন কিং কোহলি। এটি ছিল কোহলির কেরিয়ারের ২১১তম অর্ধ শতরানের পার্টনারশিপ।

–

–

–

–
–
