Saturday, May 23, 2026

কাঁথি পুরসভা ভেঙে দিল পুর ও নগরোন্নয়ন দফতর, মহকুমাশাসকই প্রশাসক

Date:

Share post:

রাজ্যে পালাবদলের পরে পুরবোর্ডগুলিও বিরোধীদের হাত থেকে কেড়ে নিতে চাইছে রাজ্যের বর্তমান শাসকদল- অভিযোগ তৃণমূলের। এবার তৃণমূল পরিচালিত কাঁথি পুরবোর্ড (Kanthi Municipality) ভেঙে দিল পুর ও নগরোন্নয়ন দফতর (Municipal and Urban Development Department)। শুক্রবারই এই চিঠি পাঠানো হয়েছে। প্রশাসক হিসেবে বসানো হল মহকুমাশাসক ধুমাল প্রতীক অশোককে। এই পরিস্থিতিতে কাঁথি পুরসভায় নির্বাচনের সম্ভাবনা।

কাঁথি পুরসভার ২১ টি ওয়ার্ডের ১৩জন পুর-প্রতিনিধি ইস্তফা দিয়েছেন। কাঁথি পুরসভা (Kanthi Municipality) নিয়ে মহকুমাশাসকের তরফে একটি রিপোর্ট জেলাশাসক মারফত ১৩ মে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরে জমা পড়ে। তাতে পুরসভায় অচলাবস্থা তৈরি উল্লেখ করা হয়। পরিস্থিতির পরিবর্তন না হওয়ায় পুর ও নগরোন্নয়ন দফতরের তরফে গত ১৮ মে শোকজ নোটিশও পাঠানো হয়েছিল তৃণমূল পরিচালিত কাঁথি পুরসভার বোর্ড-অফ-কাউন্সিলরকে। তবে, ততদিনে পদত্যাগ করেছেন ভাইস চেয়ারম্যান-সহ ১৩ জন তৃণমূল কাউন্সিলর।

এক  আগে অভিযোগ ওঠে পুরসভার চেয়ারম্যান অফিসে যাচ্ছেন না। ফলে কাজকর্ম ক্ষতিগ্রস্ত হচ্ছে। অস্থায়ী কর্মীরা নিয়মিত পরিষেবা দেওয়া সত্ত্বেও দু’মাস ধরে বেতন পাচ্ছেন না বলে অভিযোগ। ৫,৭, ১১, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডের পুর-প্রতিনিধিদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলেছিলেন স্থানীয়রাও।
আরও খবর: ‘গোপন অ্যালগরিদম’, ১৫০ কেন্দ্রে জয়ের ব্যবধানের চেয়ে বেশি নাম বাদ! বাংলার ভোট নিয়ে কমিশনকে নিশানা অঞ্জলির

সোমবার রাজ্যের সব পুরসভার উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করেন পুর-নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। ওই বৈঠকে কাঁথি পুরসভার প্রসঙ্গ ওঠে বলে সূত্রের খবর। সেখানে মহকুমাশাসককে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছিলেন পুরমন্ত্রী। এবার তাঁকেই পুরবোর্ড ভেঙে প্রশাসকেই দায়িত্ব দেওয়া হল।

Related articles

IPL:কোচ পরিবর্তন করতে চাইছে সিএসকে, বাধা সেই ধোনিই!

২০২৩ সালের পর থেকে আইপিএলে(IPL) সিএসকে ( Chennai Super Kings )দলের সাফল্য নেই। স্টিফেন স্লেফিংয়ের বদলে এবার নতুন...

অনলাইনে বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা বাড়াল UIDAI

বাড়ল বিনামূল্যে আধার কার্ড আপডেট এর সময়সীমা। সরকারি প্রকল্পের টাকা পাওয়া হোক বা নতুন যোজনার জন্য আবেদন করা,...

তীব্র গরমের মাঝেই দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির অনুকূল পরিবেশ!

জ্যৈষ্ঠের গরমে হাঁসফাঁস দশা কলকাতাসহ দক্ষিণবঙ্গের। শনিবার সকালে আকাশ হালকা মেঘলা থাকলেও বেলা গড়াতেই রোদের প্রচণ্ড তাপে রাস্তায়...

যুদ্ধ পরিস্থিতি নয়, ২০১৪ থেকে কেন তেলের দাম বাড়ল: প্রশ্ন তৃণমূলের

১০ দিনে তৃতীয়বার বাড়ল জ্বালানি তেলের দাম। মধ্যবিত্ত ইতিমধ্যেই দ্রব্যমূল্য বৃদ্ধির (price rise) সমস্যায় জেরবার। এই পরিস্থিতিতে যুদ্ধের...