Saturday, May 23, 2026

অনলাইনে বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা বাড়াল UIDAI

Date:

Share post:

বাড়ল বিনামূল্যে আধার কার্ড আপডেট এর সময়সীমা। সরকারি প্রকল্পের টাকা পাওয়া হোক বা নতুন যোজনার জন্য আবেদন করা, ব্যাঙ্কিং পরিষেবা কিংবা অন্য যে কোনও ধরনের নথি যাচাইয়ের ক্ষেত্রে আধার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কার্ড আপডেট না থাকলে অনেক সময় সমস্যায় পড়তে হয়। সেই কথা মাথায় রেখেই সচিত্র এই পরিচয়পত্র আপ-টু-ডেট করার সময়সীমা বাড়াল কেন্দ্র। অনলাইনে বিনামূল্যে আধার কার্ড আপডেট (Free Online Aadhaar Document Update Facility) করার জন্য চলতি বছরের ১৪ জুন পর্যন্ত সময় নির্ধারিত ছিল। কিন্তু এবার জানা গেল সেই সীমা আরও ১ বছর বাড়িয়ে দেওয়া হয়েছে।

নতুন আধার অ্যাপ চালুর পরই UIDAI আধার কার্ডের ভোলবদলের গুঞ্জনের মাঝেই জানিয়ে দেওয়া হল ২০২৭ সালের ১৪ জুন পর্যন্ত বিনামূল্যে আধার কার্ড আপডেট করার সময় পাওয়া যাবে।পরিচয় ও ঠিকানার প্রমাণপত্র আপডেটের জন্য নির্দিষ্ট তথ্য দিয়ে ‘মাই আধার’ পোর্টালে লগ ইন করার পর ‘অ্যাড্রেস আপডেট’, ‘ডকুমেন্ট আপডেট’-এ ঢুকে নথি আপলোড করতে পারবেন। তবে খেয়াল রাখতে হবে যেন আপলোড করা ফাইলের সাইজ যেন ২ এমবির বেশি না হয়। বায়োমেট্রিক আপডেট, মোবাইল নম্বর আপডেট, লিঙ্গ পরিচয় এবং জন্মের তারিখ অবশ্য অনলাইনে বিনামূল্যে আপডেট করা যাবে না।

 

Related articles

“কার্যত ব্ল্যাকমেলিং”! দলীয় কাউন্সিলরের অস্বাভাবিক মৃত্যুতে ‘দুষ্ট চক্র-যোগের’ অভিযোগ ২ তৃণমূল বিধায়কের

দক্ষিণ দমদম পুরসভার দলীয় কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যুতে পরিবারের পাশে দাঁড়াল তৃণমূল। শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার...

IPL:কোচ পরিবর্তন করতে চাইছে সিএসকে, বাধা সেই ধোনিই!

২০২৩ সালের পর থেকে আইপিএলে(IPL) সিএসকে ( Chennai Super Kings )দলের সাফল্য নেই। স্টিফেন স্লেফিংয়ের বদলে এবার নতুন...

কাঁথি পুরসভা ভেঙে দিল পুর ও নগরোন্নয়ন দফতর, মহকুমাশাসকই প্রশাসক

রাজ্যে পালাবদলের পরে পুরবোর্ডগুলিও বিরোধীদের হাত থেকে কেড়ে নিতে চাইছে রাজ্যের বর্তমান শাসকদল- অভিযোগ তৃণমূলের। এবার তৃণমূল পরিচালিত...

তীব্র গরমের মাঝেই দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির অনুকূল পরিবেশ!

জ্যৈষ্ঠের গরমে হাঁসফাঁস দশা কলকাতাসহ দক্ষিণবঙ্গের। শনিবার সকালে আকাশ হালকা মেঘলা থাকলেও বেলা গড়াতেই রোদের প্রচণ্ড তাপে রাস্তায়...